বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

'দাঈ নয়, ভিখারি হয়ে যাও'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা কালিম সিদ্দিকি ।। 

মসজিদ নির্মাণের কাজ শুরু হলো। তবে মসজিদের কাঙ্খিত মডেল পছন্দ করতে অনেক দেরি হয়ে যায়। মসজিদের ব্যবস্থাপনা কমিটি ইমাম সাহেবের কাছে আরজ করলেন, এই মহল্লার অমুক ব্যক্তি অনেক বড় ব্যবসায়ী। গোনাহ ও পাপাচারেও সে সবার অগ্রগামী। যদি আপনি হিম্মত করে মসজিদ নির্মাাণের বিষয়ে তার সাথে কথা বলতেন? ইমাম সাহেব তার সাথে কথা বলার দায়িত্ব নিলেন।

এক সন্ধ্যায় তার বাড়ির দরজায় কড়া নাড়লেন। কিছুক্ষণ পর ওই ব্যবসায়ী বের হয়ে আসেন। ইমাম সাহেব তার কাছে আসার কারণ বললেন। তার কথা শুনে ওই ব্যক্তি বিগড়ে যায় এবং বলতে থাকেন, এমনিতেই আমি পেরেশানিতে আছি আর এখন তোমার এ ধরনের কথা শুনে আমার স্বাভাবিক চিন্তা শক্তিতে বিঘ্নতা সৃষ্টি হয়েছে। মহল্লার অন্য সবাই কী মরে গেছে যে, আমার থেকে চাঁদা নিতে এসেছো?

ইমাম সাহেব বললেন, আল্লাহ তায়ালার দেওয়া মাল থেকে দান করার সুযোগ আপনার জন্য রয়েছে। এখন আপনার সহযোগিতার হাত প্রশস্ত হওয়া উচিত। আমি আপনার কাছ থেকে খালি হাতে যাচ্ছি না। আল্লাহ তায়ালা আপনার জানে মালে বরকত দিন। ওই ব্যবসায়ী বললো, আপনার হাত বাড়ান। আমি আপনাকে চাঁদা দিচ্ছি।

ইমাম সাহেব যে-ই মাত্র হাত বাড়ালেন ওই ব্যক্তি ইমাম সাহেবের হাতে থুথু নিক্ষেপ করলো। ইমাম সাহেব বিসমিল্লাহ বলে এই থুথু ওয়ালা হাত নিজের বুকে মিলিয়ে নিলেন এবং দ্বিতীয় হাত ব্যবসায়ীর দিকে বাড়িয়ে বললেন, এই সাহায্য তো আমার জন্য বরাদ্দ। এখন এই হাতে আল্লাহর জন্য সহযোগিতা করুন।

ব্যবসায়ীকে এ কথা বলার পর সাথে সাথে সে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলতে থাকে। কিছুক্ষণ পর লজ্জিত হয়ে বিনয়ের সাথে বললো, আপনাদের কতো টাকা দরকার? ইমাম সাহেব বললেন, আপনি তিন লাখ রুপি দেন।

ওই ব্যবসায়ী বললো, আমি জিজ্ঞাসা করেছি এই প্রজেক্টের জন্য কতো রুপি লাগবে? ইমাম সাহেব বললেন, মসজিদের নির্মাণ কাজ কমপ্লিট হতে আট লাখ রুপি প্রয়োজন। তখন ব্যবসায়ী ঘরের ভিতর গিয়ে আট লাখ রুপির একটি চেক দিয়ে বললেন আজ থেকে এই মসজিদের জন্য যতো টাকা-পয়সা প্রয়োজন, আমার কাছ থেকে নিয়ে যাবেন।

মানুষের অন্তরে যদি অন্যের ব্যাপারে বিশেষ করে নিজের দাওয়াতি ব্যক্তির ক্ষেত্রে কল্যাণকামিতা ও সহযোগিতার জজবা তৈরি হয়, যেমন ডাক্তারদের রোগীর মন-মেজাজ ও তার অবস্থাদির দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হয় এবং তার চিকিৎসার ক্ষেত্রে আন্তরিক হয়ে চেষ্টা করে, তেমনিভাবে নিজের দাওয়াতি ব্যক্তির ক্ষেত্রেও সুন্দর কৌশল ও উপযুক্ত কথার প্রয়োগ করা উচিৎ।

আর এই আন্তরিক জজবা ও হৃদয়গ্রাহী প্রচেষ্টার ফলে ওই ব্যক্তি অনেক অকল্যাণ থেকে বেঁচে যায়। এমনকি উভয় জগতের মহা ক্ষতà