শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

আজানের সময় কথা বন্ধের সেরকম কোন নিয়ম নেই : জিএম কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:আজানের সময় কথা বন্ধের সেরকম কোন নিয়ম নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বক্তৃতা দেয়ার সময় আজান শুরু হলে এমন মন্তব্য করেন তিনি।

এদিন জাতীয় ছাত্র সমাজের সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছিলেন কাদের। এ সময় আসরের আজান শুরু হলে সামনে থাকা কর্মীরা বক্তব্য দান থেকে বিরত থাকার আহ্বান জানান। তবে তিনি তাদের থামার আহ্বান জানিয়ে বলেন, তোমরা আজান শোনো, কোনো অসুবিধা নেই। কেউ একজন জবাব দাও। আজানের সময় কথা বন্ধের তেমন কোনো নিয়ম নেই। আমি আস্তে আস্তে বলছি। দরকার হয় বাইরের মাইকগুলো বন্ধ করে দাও।

আজান নিয়ে কথা বলতে গিয়ে খেই হারিয়ে ফেলেন তিনি। পরে পাশে থাকা এক নেতাকে প্রশ্ন করেন কী যেন বলছিলাম? পরে পাশে থেকে কেউ একজন মনে করিয়ে দেয়ার পর তিনি বলেন, তোমরা যেটা করবে সেটা হলো তোমরা এলাকা ভিত্তিক রাজনীতি যখন করবে তখন সঙ্গে সঙ্গে তোমাদের ক্যাম্পাস থাকলে সেটার মধ্যে রাজনীতি করলে তোমাদের যে মতবাদ, তোমাদের যে আদর্শ সেটা তরুণ সমাজের মধ্যে ছড়িয়ে যাবে।

মুহুর্তের মধ্যেই আজান নিয়ে জিএম কাদেরের দেওয়া ওই বক্তব্যের একটি ভিডিও সামাজিক মাধ্যমে নেটিজেনদের দৃষ্টি কাড়ে।

ওই অনুষ্ঠানে কাউন্সিল নিয়ে তিনি বলেন, চলতি বছরের ২১ ডিসেম্বরের তারিখটা আমরা ফাঁকা পেয়েছি। তাই ওই তারিখে আমরা জাতীয় কাউন্সিল করলে তার আগেই আমাদের সব সাংগঠনিক কাজ গুছিয়ে আনতে হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ