শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘সুন্দর বাংলাদেশ গড়ার কাজ তরুণদেরই শুরু করতে হবে’ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন

‘কাশ্মীর ইস্যুতে সাহায্যের প্রয়োজন হলে বলবেন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত-পাক সম্পর্ক নিয়ে ফের মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউজে এক সাংবাদিক বৈঠকে ট্রাম্প বলেন, কিছুটা হলেও ভারত-পাক সম্পর্কের তিক্ততা কমেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফ্রান্সে জি ৭ বৈঠকে বহুক্ষণ ভারত-পাক নিয়ে আলোচনা হয়েছিল। তখন আমি জানিয়েছিলাম সাহায্য প্রয়োজন হলে আমরা আছি।

ভারত-পাক নিয়ে এই প্রথম নয়, এর আগেও মুখ খুলেছেন ট্রাম্প। এর আগেও দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে হস্তক্ষেপের কথাও বলেছেন ট্রাম্প। তবে ভারতের পক্ষ থেকে প্রথম থেকেই ট্রাম্পের এই হস্তক্ষেপের বিষয়টিকে অগ্রাহ্য করা হয়েছে।

ট্রাম্প বলেন, 'কাশ্মীরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আমি নিশ্চিত, ভারত ও পাকিস্তান নিজেরাই সমস্যা মিটিয়ে ফেলবে। মোদি পাকিস্তানের সঙ্গে কথা বলবেন। উনি কিছু একটা ভালোই করবেন।'

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ