শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ পেট্রল মজুত করে অতিরিক্ত দামে বিক্রি, ২৫ হাজার টাকা জরিমানা ইসরায়েল অশুভ শক্তি ও মানবতার জন্য অভিশাপ : খাজা আসিফ হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

ক্যাশ রিসাইক্লিং মেশিনসমৃদ্ধ সেবাঘর চালু করলো ইসলামী ব্যাংক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ক্যাশ রিসাইক্লিং মেশিনসমৃদ্ধ সেবাঘর চালু করলো ইসলামী ব্যাংকইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ক্যাশ রিসাইক্লিং মেশিনসমৃদ্ধ সেবাঘর ৮ সেপ্টেম্বর রবিবার, ঢাকার চক মোগলটুলিতে উদ্বোধন করা হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সেবাঘরের উদ্বোধন করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, ইউনুস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউনুস এবং ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবুল ফয়েজ মুহাম্মাদ কামালুদ্দীন। সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চক মোগলটুলি শাখাপ্রধান মো: আনিসুল হক।এসময় স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক, শুভান্যুধায়ী ও ব্যাংকের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. মাহবুব উল আলম বলেন, ইসলামী ব্যাংক বিশ্বব্যাপী স্বীকৃত বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ব্যাংক। আধুনিক ও প্রযুক্তিসমৃদ্ধ ব্যাংকিং সেবার মাধ্যমে গণমানুষের আস্থা ও অকুণ্ঠ সমর্থন নিয়ে এগিয়ে চলেছে এই ব্যাংক।কম সময়ে ও সাচ্ছন্দে ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে সংযোজন করা হলো ক্যাশ রিসাইক্লিং মেশিন। এই মেশিনে ক্যাশ জমা ও উত্তোলন করার সুবিধা থাকায় ক্যাশ কাউন্টারে গ্রাহকের দীর্ঘ সময়ের প্রতীক্ষার অবসান ঘটবে বলে মনে করেন তিনি। বিকল্প ব্যাংকিং সেবাকে তরুণ প্রজন্মসহ সকলের মাঝে আরো বেশি জনপ্রিয় করার জন্য কর্মকর্তাদের প্রতি আহবান জানান তিনি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ