শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘সুন্দর বাংলাদেশ গড়ার কাজ তরুণদেরই শুরু করতে হবে’ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন

খাশোগি হত্যাকাণ্ডের অডিওর অনুলিপি প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের শেষ মুহূর্তের রেকর্ড করা অডিওর অনুলিপি প্রকাশ করা হয়েছে।

ওই হত্যাকাণ্ডের আগ মুহূর্তে খাশোগি ও কিলিং স্কোয়াডের সদস্যদের মধ্যে বিস্তারিত কথোপকথনের অনুলিপি প্রকাশ করেছে তুর্কি দৈনিক সাবাহ।

তাতে বলা হয়, সৌদি দূতাবাসে প্রবেশের পর খাশোগিকে রিয়াদে ফিরে যেতে বলে কিলিং স্কোয়াডের সদস্যরা। এ বিষয়ে ইন্টারপোলের নির্দেশ আছে বলে জানায় তারা।

সেইসাথে ছেলেকে ক্ষুদেবার্তা পাঠাতেও নির্দেশ দেয় কিলিং স্কোয়াড। এসবে রাজি না হওয়ায় খাশোগির ওপর চেতনানাশক ওষুধ প্রয়োগ করে সৌদি কর্মকর্তারা।

জ্ঞান হারানোর আগে খাশোগি শেষবারের মতো বলেছিলেন, তার অ্যাজমা আছে, তাকে যেন শ্বাসরোধ না করা হয়।

২০১৮ সালের ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি দূতাবাসে হত্যা করা হয় সাংবাদিক জামাল খাশোগিকে। এরজন্য সৌদি যুবরাজকে দায়ি করা হলেও তা অস্বীকার করে আসছে রাজপরিবার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ