বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

কাশ্মীর পরিণত হতে পারে আরেকটি ফিলিস্তিনে: জাকির নায়েক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জম্মু ও কাশ্মীর ইস্যুতে এবার কথা বলেছেন বিশিষ্ট ইসলাম প্রচারক ও বক্তা ড. জাকির নায়েক।

সম্প্রতি ভারতীয় সংবিধান থেকে ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করা হয়েছে। মোদি সরকারের এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন জাকির নায়েক। তিনি বলেন, মোদি সরকারের এই সিদ্ধান্তের ফলে ‘কাশ্মীর আরেকটি ফিলিস্তিনে পরিণত হতে পারে।’

ভারতের আরো কয়েকটি রাজ্য অনুচ্ছেদ ৩৭০ এবং ৩৩-এ এর ​​অধীনে বিশেষ মর্যাদা ভোগ করছে জানিয়ে মুসলিম সম্প্রদায়ের উদ্দেশ্যে দেওয়া এক বিবৃতিতে জাকির নায়েক বলেন, কাশ্মীর সংকট থেকে আরেকটি ফিলিস্তিন তৈরি হবে।

ভারতের ডান-চরমপন্থী বিজেপি সরকার কাশ্মীরে যে সংকট তৈরি করেছে তা ঘৃণা উসকে দেবে। ইতোমধ্যে এই লক্ষণ দেখা যাচ্ছে।

বিজেপি সরকার ভারতের বৃহত্তম মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে মূলত যুদ্ধ ঘোষণা করেছে জানিয়ে তিনি বলেন, কাশ্মীরের স্বায়ত্তশাসন কেড়ে নিয়ে এবং সেখানে ১০ লাখ সেনা নিযুক্ত করে কাশ্মীরিদের স্বাধীনতার ওপর চাপ প্রয়োগে করা হচ্ছে। পরিস্থিতি আরো খারাপ হওয়ার আগে এটি বন্ধ করা দরকার।

জম্মু ও কাশ্মীরের বহু রাজনীতিবিদ ও নেতাকর্মীকে অবৈধভাবে আটক করা হয়েছে এবং আটককৃতদের নির্যাতন করা হচ্ছে বলেও জানান এই বিশিষ্ট ইসলাম প্রচারক।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ