বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

দেয়ালিকা উৎসবের উদ্যোগ নিচ্ছে আওয়ার ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার  ইসলাম: আগামী ফেব্রুয়ারি মাসে বাংলা ভাষায় দেয়াল পত্রিকা উৎসবের আয়োজন করতে যাচ্ছে আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম।

আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) আওয়ার ইসলাম মিলনায়তনে আয়োজিত ‘দেয়াল পত্রিকার বিকাশ ও মানউন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভা শেষে এ সিদ্ধান্ত হয়।

বৈঠকে রাজধানী ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন মাদরাসা ও সাহিত্য সংগঠন থেকে আগত প্রায় অর্ধশত দেয়াল পত্রিকার বর্তমান ও সাবেক সম্পাদক-সহযোগী সম্পাদক উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় আওয়ার ইসলাম সম্পাদক মণ্ডলীর সভাপতি শাইখুল হাদিস মাওলানা মুহাম্মদ আবদুস সামাদের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন স্বপ্নচারী লেখক ও মুহাদ্দিস মুহাম্মদ যাইনুল আবিদীন।

সভাপতির বক্তব্যে শাইখুল হাদিস মাওলানা মুহাম্মদ আব্দুস সামাদ বলেন, ‘কওমি মাদরাসায় ব্যাপকভাবে লেখালেখি চর্চা হচ্ছে। মাদরাসা কর্তৃপক্ষের পক্ষ থেকেও শিক্ষার্থীদের লেখালেখিতে এগিয়ে নিতে যথেষ্ঠ সহযোগিতা করা হয়। এই চিত্রটা দেখতে আমাদেরকে দীর্ঘকাল অপেক্ষা করতে হয়েছে। আশা করি, আওয়ার ইসলামের উদ্যোগে দেয়ালিকা উৎসবের মধ্য দিয়ে তরুণরা অনেক দূর এগিয়ে যাবে।’

আলোচনায় মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন বলেন, ‘দেয়ালিকা প্রকাশ আমাদের ঐতিহ্যের অংশ। তরুণরা এর মাধ্যমে লেখালেখিতে পারদর্শী হয়ে ওঠে। দেয়ালিকা উৎসব তরুণদের আরও উৎসাহ-উদ্দীপনা জোগাবে বলে আমি বিশ্বাস করি।’

এছাড়াও দেয়ালিকার ইতিহাস-ঐতিহ্য নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা করেন কবি ও গবেষক মুসা আল হাফিজ।

169340

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্যে আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব দুটি প্রস্তাব রাখেন। এক. দেয়ালিকার সম্পাদক ও লেখকদের নিয়ে একটি দিনব্যাপী কর্মশালার আয়োজন করা।  দুই. আগামী ফেব্রুয়ারি মাসে ঢাকায় দেয়ালিকা উৎসবের আয়োজন করা।

তার প্রস্তাবের প্রেক্ষিতে বিকেল চারটা থেকে শুরু হওয়া মতবিনিময়ে দেয়াল পত্রিকার অতীত-বর্তমান নিয়ে দীর্ঘ মতামত ব্যক্ত করেন অংশ নেওয়া দেয়ালিকা সম্পাদকরা।

আগামী দিনে দেয়ালিকার মান উন্নয়ন ও লেখক-সম্পাদকদের পাস্পরিক সর্ম্পক বৃদ্ধির লক্ষেও নানা বিষয় আলোচনা হয়।

মতবিনিময় সভায় দেয়াল পত্রিকার সম্পাদকদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হয় আওয়ার ইসলামের উদ্যোগে আগামী ফেব্রুয়ারি মাসে ঢাকায় একটি দেয়াল পত্রিকা উৎসবের আয়োজন হবে। এর আগে সম্পাদকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হওয়ারও সিদ্ধান্ত হয়।

আওয়ার ইসলামের বার্তা সম্পাদক মুফতি আব্দুল্লাহ তামিমের সঞ্চানলায় মতবিনিময় সভায় প্যানেল আলোচক হিসাবে উপিস্থিত ছিলেন আমার বার্তার সহকারী সম্পাদক মাসউদুল কাদির, মাসিক নকীবের নির্বাহী সম্পাদক জিয়াউল আশরাফ, দৈনিক সময়ের আলোর ইসলাম বিভাগের প্রধান আমিন ইকবাল।

দৈনিক যুগান্তরের সাব এডিটর তানজিল আমির, দাওয়াতুল হকের প্রকাশনা বিষয়ক সম্পাদক রিদওয়ান হাসান, অনলাইন একটিভিটিস্ট ও শিক্ষক ফারুক ফেরদৌস,  মাসিক আরমোগানের নির্বাহী সম্পাদক ওমর শাহ লেখক ও শিক্ষক মুহাম্মদ আরাফাত প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ