শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস  ‘সুন্দর বাংলাদেশ গড়ার কাজ তরুণদেরই শুরু করতে হবে’ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি

আওয়ামী লীগের জাতীয় সম্মেলন ডিসেম্বরে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ডিসেম্বর মাসে দলের ২১তম জাতীয় কাউন্সিল করার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

তিনি বলেন, আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন হবে। এজন্য দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন।

বাংলাদেশের প্রাচীনতম দল আওয়ামী লীগের জাতীয় সম্মেলন হয় তিন বছর পর পর। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ২০টি জাতীয় সম্মেলন হয়েছে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দলটির। এসব সম্মেলনে দলের শীর্ষপর্যায় থেকে কার্যনির্বাহী কমিটি পর্যন্ত নির্বাচিত হয়েছেন শত শত নেতা।

তবে এখন পর্যন্ত সভাপতি হয়েছেন সাতজন। এর মধ্যে বর্তমান সভাপতি শেখ হাসিনা সর্বোচ্চ আটবার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আবদুল হামিদ খান ভাসানী তিনবার করে সভাপতি নির্বাচিত হন।

২০১৬ সালের ২৩ অক্টোবর সর্বশেষ সম্মেলনে টানা অষ্টমবারের মতো আওয়ামী লীগের সভাপতি পদে নির্বাচিত হন শেখ হাসিনা। তবে সাধারণ সম্পাদক পদে নতুন মুখ আসে। সৈয়দ আশরাফুল ইসলামের স্থলাভিষিক্ত হন ওবায়দুল কাদের।

জাহাঙ্গীর কবির নানক বলেন, আজ গণভবনে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে শেখ হাসিনা দলের জাতীয় কাউন্সিল করার কথা জানিয়ে নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন।

আওয়ামী লীগের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস তৈরি হয়েছে এবং তা ধরে রাখতে নেতাকর্মীদের তাগিদ দেন শেখ হাসিনা। বলেন, ২০৪১ সালের আগেই বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে পরিচিতি পাবে। সভায় দলটির সভাপতিমণ্ডলীর সদস্য, যুগ্ম সম্পাদক, সম্পাদক এবং কার্যনির্বাহী সংসদের সদস্যরা উপস্থিত আছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ