শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস  ‘সুন্দর বাংলাদেশ গড়ার কাজ তরুণদেরই শুরু করতে হবে’ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি

দূষণ ঘটানোয় জরিমানা দিতে হবে ডিএনসিসিকে: সংসদীয় কমিটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার অদূরে সাভারের আমিনবাজারে ডাম্পিং স্টেশনে বর্জ্য ফেলে পরিবেশ দূষণের দায়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে (ডিএনসিসি) সর্বোচ্চ জরিমানা করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

আজ শনিবার সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে করা সুপারিশের সঙ্গে একমত পোষণ করে শিগগিরই ব্যবস্থা নেবে বলে জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়।

বৈঠক শেষে কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী সাংবাদিকদের বলেন, পরিবেশ দূষণের জন্য জরিমানা করার বিধান আছে। আইন সবার জন্য সমান।তাই সিটি কর্পোরেশন কোনো বিশেষ সুবিধা পেতে পারে না। তাদের ওই ডাম্পিং গ্রাউন্ড অবৈধ। পরিবেশ অধিদফতর তাদের আগেও এ ব্যাপারে চিঠি দিয়েছে, কিন্তু এতে কোনো সাড়া দেয়নি তারা।

আমিনবাজারে ডিএনসিসির ওই বর্জ্য ডাম্পিংয়ের ল্যান্ডফিলটি পরিবেশ ছাড়পত্র ছাড়াই চলছে। এর আগে গত ৪ এপ্রিল কমিটির বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ