শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ফিলিস্তিন সংকট নিরসনে বিশ্ব মুসলিমের প্রতি সুদাইসির আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: মুসলমানদের প্রথম কিবলা পবিত্র মসজিদ আল আকসা ও ফিলিস্তিনের চলমান সংকট নিরসনের জন্য বিশ্ব মুসলিমকে কাজ করার আহ্বান জানিয়েছেন গ্র্যান্ড মসজিদ আল-হারামের ইমাম শায়েখ আব্দুর রহমান আস সুদাইসি।

গতকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর) গ্র্যান্ড মসজিদ আল-হারামের জুমার নামাজের খুতবায় বিশ্ব-মুসলিমের প্রতি তিনি এই আহবান জানান।

খুতবায় শায়েখ সুদাইসি বলেন, ফিলিস্তিন এবং আল আকসা ইস্যুই বর্তমান মুসলমানদের একমাত্র ইস্যু। আর ইসলামি ভ্রাতৃত্ব হলো মুসলমান ভাইদের সব বিষয়ের প্রতি গুরুত্ব প্রদান করা। এখনের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ বিষয় বা ইস্যু হলো ফিলিস্তিন এবং আল আকসা। কেননা, ধর্মীয় এবং ঐতিহাসিক দিক থেকে উভয়টিই অনেক গুরুত্বপূর্ণ।

খুতবায় তিনি আরো বলেন, তীর্থ ভূমি সৌদি আরব প্রতিষ্ঠার সূচনাকাল থেকেই ফিলিস্তিন এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানিয়ে আসছে। ফিলিস্তিনে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্যও কাজ করছে সৌদি সরকার। এবং সৌদি জনগণের হৃদয়ে ফিলিস্তিনের জন্য সবসময় ভালবাসা বিদ্যমান।

খুতবায় ডক্টর সুদাইসি বলেন, ওআইসি ভুক্ত দেশসমূহের পররাষ্ট্রমন্ত্রীদেরকে খুব শিগগির বৈঠকে বসার যে আহবান সৌদি সরকার জানিয়েছে, এর মাধ্যমে জাতিগত ঐক্যের প্রতি সৌদির গভীর আগ্রহ প্রকাশ পায়। এবং এর দ্বারা ভ্রাতৃত্ব ও ইসলামি সংহতি ও ঐক্যের প্রতি গুরুত্বারোপ করে সৌদি সরকার।

সবশেষে তিনি বলেন, পবিত্র নগরী জেরুসালেমের বিষয়টি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এবং ক্রাউন প্রিন্স বিন সালমানের হৃদয় এবং বিবেককে ব্যথিত করে। এবং গোটা মুসলিম-বিশ্বও ফিলিস্তিন, জেরুসালেম এবং আল-আকসা সংকটে হৃদয়ে ব্যথা অনুভব করে।

সূত্র : ওয়াফা নিউজ এজেন্সি

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ