শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

সৌদি তেল স্থাপনায় ব্যাপক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের ইস্টার্ন প্রদেশে আরামকো কোম্পানি’র একটি তেল স্থাপনায় ব্যাপক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটেছে। দুবাই ভিত্তিক আল-আরাবিয়া টিভি চ্যানেল এ খবর দিয়েছে।

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে অগ্নিকাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিও-তে আরামকোর তেল স্থাপনা থেকে ধোঁয়ার কুন্ডুলি উড়তে দেখা যাচ্ছে এবং একটি ভিডিওতে গুলির শব্দও শোনা গেছে। বিভিন্ন সূত্র জানিয়েছে, ইস্টার্ন প্রদেশের দাম্মামের অদূরে বাকিয়াক এলাকায় তেল স্থাপনাটি অবস্থিত।

তবে এখন পর্যন্ত সৌদি আরবের রাষ্ট্রীয় টিভি চ্যানেল থেকে এ সংক্রান্ত কোনো খবর সম্প্রচার করা হয় নি।

আরব আমিরাতের আল-আরাবিয়া টিভি চ্যানেল অগ্নিকাণ্ডের খবর জানিয়ে বলেছে, স্থানীয় সংবাদদাতার মাধ্যমে তারা এ বিষয়ে নিশ্চিত হতে পেরেছে, তারা জানতে পেরেছে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ