শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস  ‘সুন্দর বাংলাদেশ গড়ার কাজ তরুণদেরই শুরু করতে হবে’ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি

প্রযুক্তির অপব্যবহারকারীদের ‍বিরুদ্ধে কঠোর হতে হবে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রযুক্তির অপব্যবহার করে যারা গুজব রটিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে, তাদেরকে কঠোর আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ বাহিনীর শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের সমাপনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

এসময়, পুলিশ বাহিনীকে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলেও জানান শেখ হাসিনা। তিনি বলেন, পুলিশ বাহিনীর সদস্যদের আইনি সেবা ও মানবিক আচরণ দিয়ে গণমানুষের আস্থা অর্জন করতে হবে।

টানা এক বছরের কঠোর অনুশীলন শেষে, দেশ সেবার ব্রত নিয়ে যাত্রা শুরু করলেন বাংলাদেশ পুলিশ বাহিনীর নবীন এ সদস্যরা।

৩৬তম বিসিএস এর শিক্ষানবিশ ১১৭ জন সহকারী পুলিশ সুপারদের নিয়ে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুরুতে প্যারেড পরিদর্শন, অভিবাদন গ্রহণ ও সুসজ্জিত পুলিশ বাহিনীর কুচকাওয়াজ দেখেন প্রধানমন্ত্রী। এরপর বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের হাতে পদক তুলে দেন তিনি।

পরে দিকনির্দেশনামূলক বক্তব্যে সন্ত্রাস মাদকসহ সমাজের ক্ষতিকর সকল বিষয়ের বিরুদ্ধে সজাগ থাকতে এ বাহিনীর প্রতি আহ্বান জানান। সেবার মনোভাব নিয়ে কাজ করতে নতুন পুলিশ সদস্যদের প্রতি দিকনির্দেশনাও দেন তিনি। দেশের চলমান উন্নয়নযাত্রা ধরে রাখতে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ