শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস  ‘সুন্দর বাংলাদেশ গড়ার কাজ তরুণদেরই শুরু করতে হবে’ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি

ভারতের ওপর বাণিজ্য ও ভ্রমণ নিষেধাজ্ঞার আহ্বান ইইউ পার্লামেন্টের সদস্যদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মীরের আশঙ্কাজনক মানবাধিকার পরিস্থিতির জন্য ভারতের ওপর বাণিজ্য ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন ইউরোপিয়ান ইউনিয়ন পার্লামেন্টের সদস্যরা।

ইইউ পার্লামেন্টে ফ্রেন্ডস অব কাশ্মীর গ্রুপের কো-চেয়ার রিচার্ড কর্বেট অধিকৃত কাশ্মীর থেকে সামরিক কারফিউ তুলে নেয়ার জন্য ভারতের ওপর চাপ প্রয়োগ করতে সব সম্ভাব্য পদক্ষেপ কাজে লাগানোর আহ্বান জানান।

তিনি অধিকৃত কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের দায়ে ভারতের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা এবং দেশটিতে ভ্রমণে বিধিনিষেধ আরোপের প্রস্তাব দেন। কর্বেট বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপিয়ান পার্লামেন্টে আয়োজিত এক যৌথ সম্মেলনে এসব কথা বলেন।

ইউরোপিয়ান পার্লামেন্টে ফ্রেন্ডস অব কাশ্মীর গ্রুপ এবং জম্মু-কাশ্মীর সেলফ-ডিটারমিনেশনের যৌথ উদ্যোগে এ সম্মেলন আয়োজিত হয়। অধিকৃত উপত্যকাটির পরিস্থিতি নিয়ে ইইউ-তে একটি প্রস্তাবনা উপস্থাপনেরও প্রস্তাব দেয় ফ্রেন্ডস অব কাশ্মীর গ্রুপ।

এ গ্রুপের সদস্যরা গত মাসে আজাদ জম্মু ও কাশ্মীর সফর করেন। সফরে ইইউ সদস্যরা লাইন অব কন্ট্রোলে কোনও ধরনের উত্তেজনা ছাড়াই ভারতের চালানো হামলায় স্বজন হারানো মানুষ এবং ভুক্তভোগীদের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ