বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

মস্কোতে তালেবান-রাশিয়া বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের তালেবানদের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা ভেঙ্গে যাওয়ার পরে মস্কোতে একটি তালেবান প্রতিনিধিদলের সঙ্গে রাশিয়ান কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রনালয় এ কথা জানায়।

রাষ্ট্রীয় নিউজ এজেন্সি আরআইএ নভোস্তির উদ্ধৃতি দিয়ে মন্ত্রনালয়ের এক মুখপাত্র বলেন, আফগানিস্তান বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্টের বিশেষ প্রতিনিধি জামির কাবুলভ তালেবান প্রতিনিধিদলকে মস্কোতে আমন্ত্রণ জানায়।

তবে আলোচনা কোন তারিখে হয়েছে তা জানানো হয়নি। আলোচনায় রাশিয়ার পক্ষ থেকে যুক্তরাষ্ট্র ও তালিবানদের মধ্যে পুনরায় আলোচনা শুরু করার ব্যাপারে গুরুত্বারোপ করা হয়েছে।

তিনি বলেন,তালেবানের পক্ষ থেকেও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য তাদের আগ্রহের বিষয় নিশ্চিত করা হয়েছে। এক সপ্তাহ আগেও আশা করা হয়েছিল যে, যুক্তরাষ্ট্র-তালেবান চুক্তিতে পৌঁছাবে। এতে তালেবানদের পক্ষে নিরাপত্তার নিশ্চয়তা এবং মার্কিন সৈন্য প্রত্যাহারের প্রস্তাব ছিল।

কিন্তু হঠাৎ করেই গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প তালেবানের সঙ্গে তার আলোচনা বাতিল করেন এবং তালেবানের সঙ্গে আলোচনার ‘মৃত্যু’ ঘটেছে বলে ঘোষণা দেন।

উল্লেখ্য, আফগানিস্তানে বর্তমানে আমেরিকার ১৩ হাজারের বেশি সৈন্য রয়েছে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পরে আমেরিকা আফগানিস্তানে হামলা চালায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ