শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস  ‘সুন্দর বাংলাদেশ গড়ার কাজ তরুণদেরই শুরু করতে হবে’ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি

মির্জা ফখরুল হিংসায় কাতর হয়ে সরকারের উন্নয়ন নিয়ে আবোল তাবোল বকছেন: হানিফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বাংলাদেশের উন্নয়ন নাকি মির্জা ফখরুলের চোখে পড়ে না। মির্জা ফখরুলের চোখে হয় ছানি পড়েছে, না হয় হিংসায় কাতর হয়ে তারা আবোল-তাবোল বকছেন।

‘উন্নয়ন দেখতে হলে আপনি কুষ্টিয়ায় আসেন। বর্তমান প্রধানমন্ত্রীর অবদানে কুষ্টিয়ায় যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে আপনি সেটা দেখে যান। তাহলে বুঝবেন সারা দেশে কি পরিমাণ উন্নয়ন হয়েছে’।

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদীর ওপর সেতুর ভিত্তিপ্রস্তুর উদ্বোধন শেষে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে হানিফ এসব কথা বলেন।

বিএনপি নেতাদের সমালোচনা করে তিনি বলেন, তাদের মধ্যে চরম হিংসা কাজ করে। আপনি দেখবেন পাশের বাড়ির লোকজন যখন ফ্রিজ-টিভি কিনে আনে, তখন প্রতিবেশী কিনতে না পারলে তার মধ্যে হিংসা হয়। এই হিংসা কাজ করছে এখন মির্জা ফখরুলদের মধ্যে। হিংসাতো হওয়ার কথা। কারণ তারা যখন ক্ষমতায় ছিল ম্যাডাম জিয়া ও তার ছেলে মিলে দেশটাকে দুর্নীতিতে ছয়লাব করে ফেলেছিল। একজন দেশের প্রধানমন্ত্রী আরেক হাওয়া ভবন বানিয়ে সরকারের মধ্যে আরেক প্রধানমন্ত্রী হয়ে বসেন।

তিনি আরও বলেন, মির্জা ফখরুল দেশের মানুষকে গণতন্ত্র শেখাতে আসেন। উনার কাছ থেকে কী গণতন্ত্র শিখতে হবে। বিএনপি ক্ষমতায় থাকতে আওয়ামী লীগের ২৬ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রীসহ আওয়ামী লীগের এমপিদের হত্যা করা হয়েছিল। ২১ আগস্ট গ্রেনেড হামলা করে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। তাদের গণতন্ত্র মুখে।

হানিফ বলেন, বিএনপির গণতন্ত্র মানেই আগুন সন্ত্রাস ও মানুষ পুড়ানো। বিএনপির গণতন্ত্র মানেই দুর্নীতি আর লুটপাট। বিএনপির সময় ৪০ লাখ মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিল। কারণ সব সারের ব্যবসা করতো তাদের দলের নেতারা। সময় মতো কৃষকরা সার পাননি। বরং সার চেয়ে গুলি খেয়ে কৃষকদের মরতে হয়েছে। এই হচ্ছে তাদের উন্নয়ন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ