জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী শুক্রবার (১৬ জানুয়ারি) এক বিবৃতিতে বলেছেন, ইসলামি রাজনীতির মূল লক্ষ্যই হলো ক্ষমতায় গেলে শরিয়া আইন প্রতিষ্ঠা করা। মহানবী হজরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লকহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরম্ভ করে খোলাফায়ে রাশেদীন শরিয়া আইনের ভিত্তিতেই রাষ্ট্র পরিচালনা করে গেছেন। পরবর্তী সময়ে অনেক আমির উমারাও রাষ্ট্র পরিচালনায় শরিয়া আইনকেই অনুসরণ করেছেন। ‘ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করবেন না’ জামায়াতে ইসলামীর আমিরের এমন বক্তব্য শরিয়ার প্রতি ধৃষ্টতার শামিল।
মাওলানা ইউসুফী বলেন, এমনিতেই দেশ বিদেশের আহলে সুন্নাহ ওয়াল জামাতের শীর্ষ উলামায়ে কেরাম তাদের প্রতিষ্ঠাতার ভ্রান্ত আকিদা ও দৃষ্টিভঙ্গির ব্যাপারে মুসলিম উম্মাহকে সতর্ক করে আসছেন। এরপর বর্তমান আমিরের এমন বক্তব্য ইসলামের নাম নà