সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

তিনি কাঁদলেন, কারণ তিনি চেয়েছিলেন ঐক্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি শামসুদ্দোহা আশরাফী

গতকাল ইসলামী আন্দোলন বাংলাদেশের মজলিসে শুরা মিটিংয়ে মুহতারাম আমির পীর সাহেব চরমোনাই লম্বা আলোচনা করলেন। একপর্যায়ে তিনি বলেন, আমি ইসলাম, দেশ ও মানবতার স্বার্থে তাদেরকে বিশ্বাস করেছিলাম! এরপরই তিনি চুপ হয়ে যান। তার দুচোখ বেয়ে অশ্রু ঝরতে থাকে। মুহতারাম আমিরের কান্না বাকিদেরকেও কাঁদায়।

ইতিহাস বড় নির্মম। যারা বীজ বোনে—ফসল কাটে অন্যরা।

আর যারা নিঃস্বার্থভাবে উম্মাহর ঐক্যের স্বপ্ন দেখে—তাদের চোখে শেষ পর্যন্ত নেমে আসে অশ্রু।

পীর সাহেব চরমোনাই কোনো সাধারণ রাজনৈতিক নেতা নন। তিনি ছিলেন ৮ দলীয় ইসলামী জোটের রূপকার, ঐক্যের স্থপতি, বিশ্বাসের সেতুবন্ধন।

যে মানুষটি নিজের দল নয়—পুরো ইসলামী রাজনীতিকে সামনে রেখে এগিয়েছিলেন, আজ তাকেই পরিকল্পিতভাবে গুরুত্বহীন করে তোলা হলো।

গত কয়েক মাসে কী হয়নি?

▪ বৈঠকের সময় নিয়ে টালবাহানা

▪ সিদ্ধান্তের টেবিলে উপেক্ষা

▪ নামমাত্র কয়েকটি আসন—তাও ইচ্ছাকৃতভাবে অন্যদের সঙ্গে সংঘাতে জড়ানো

▪ মিডিয়ায় পরিকল্পিত অপপ্রচার

▪ এনসিপিসহ à