শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস  ‘সুন্দর বাংলাদেশ গড়ার কাজ তরুণদেরই শুরু করতে হবে’ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি

সাভারে পৌর আওয়ামী লীগের নেতাকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাভার পৌর আওয়ামী লীগের সহপ্রচার সম্পাদক আব্দুল মজিদকে (৩৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্বপন (২৪) নামের এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার রাত ১০ টার দিকে সাভারের কোর্টবাড়ি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আব্দুল মজিদ কোর্টবাড়ি এলাকার আব্দুল কাসেমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০ টার দিকে আব্দুল মজিদ ও স্বপন কোর্টবাড়ি এলাকায় নিজ কার্যালয় থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা আব্দুল মজিদকে মাথায় অস্ত্র ঠেকিয়ে ও স্বপনকে পায়ে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা আব্দুল মজিদকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে গুলিবিদ্ধ স্বপনের চিকিৎসা চলছে ওই হাসপাতালে।

খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। সেই সঙ্গে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ