শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস  ‘সুন্দর বাংলাদেশ গড়ার কাজ তরুণদেরই শুরু করতে হবে’ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি

৮ মাসে মালয়েশিয়ায় ৮ হাজার বাংলাদেশি আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এ বছরের জানুয়ারী থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী ১২ হাজার ৪৪৮টি অভিযান পরিচালনার মাধ্য দিয়ে ১ লাখ ৪৬ হাজার ৭৭৭ জন বিদেশি নাগরিকের নথিপত্র যাচাই করা হয় এবং এদের মধ্য থেকে ৩৬ হাজার ৬৬৪ জনকে অবৈধ অভিবাসী হিসেবে আটক করা হয়।

এই সময়ে অবৈধ অভিবাসীদের চাকরি দেয়া অথবা তাদেরকে সহায়তা করায় ৯’শ ২২ জন চাকরিদাতাদেরও আটক করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছে ১২ হাজার ১৪২ জন ইন্দোনেশিয়ান, ৮ হাজার ৫৬ জন বাংলাদেশি, ৩ হাজার ৬৩৫ জন মিয়ানমার, ৩ হাজার ১৪৯ জন ফিলিপিন, ২ হাজার ১২৭ জন থাই, ২ হাজার ৬ জন ভারতীয়, ১ হাজার ৪৩৬ জন পাকিস্থান, ১ হাজার ৩১৩ জন ভিয়েতনাম, ৮শ’ জন চীনা, ৭৬৫ জন নেপালিস এবং ১ হাজার ২১৫ জনসহ অন্যান্য দেশের নাগরিককে আটক করা হয়।

এদের বিরুদ্ধে মালয়েশিয়ার অভিবাসন আইন, ১৯৫৯-এর ধারা ৬ (১) সি/১৫ (১) সি এবং পাসপোর্ট আইন, ১৯৬৬-এর ১২ (১) ধারায় অভিযোগ আনা হয়।

ইতোমধ্যে বহু বিদেশি অভিবাসী যার যার দেশে ফেরত গেলেও গুরুতর অপরাধে ৯ হাজার ৫৩২ জনের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে অভিবাসন বিভাগ। এসব বন্দিদের সাজা শেষে দেশে ফেরত যাওয়ার অপেক্ষায় রয়েছেন। তবে এদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা জানা যায়নি।

এ দিকে মালয়েশিযার ১৪ টি ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে আটক ৯,৫৩২ অবৈধ অভিবাসীদের খাবারের পিছনে প্রতি মাসে ৩.৫ মিলিয়ন রিঙ্গিত ব্যয় করছে বলে জানালেন ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক খায়রুল দাজাইমি দাউদ।

পরিচালক বলছেন, ১৪টি ইমিগ্রেশন ডিপোতে আটক এসব অবৈধ অভিবাসীদের এক থেকে দুই মাসের জন্য সেখানে রাখা হয়। সেখান থেকে তাদের নিজ নিজ দেশে ফিরে যেতে তাদের কূটনৈতিক মিশন (দূতাবাস) দ্বারা পরিচয় ও আনুষাঙ্গিক কার্যাদী সম্পন্ন শেষে দেশে ফেরত পাঠানো হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ