শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস  ‘সুন্দর বাংলাদেশ গড়ার কাজ তরুণদেরই শুরু করতে হবে’ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি

এবার কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবার কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী, রাজ্যসভার সদস্য ও ন্যাশন্যাল কনফারেন্স (এনসি) নেতা ফারুক আব্দুল্লাহকে জননিরাপত্তা আইনে (পিএসএ) গ্রেফতার দেখিয়েছে ভারতীয় প্রশাসন।

ভারতের সংবিধানে দেয়া কাশ্মীরিদের বিশেষ সুবিধা বাতিলকে কেন্দ্র করে চলতি মাসের ৫ আগস্ট থেকে প্রায় দেড় মাস আব্দুল্লাহকে গৃহবন্দি করে রাখা হয়।

রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে জননিরাপত্তা আইনে (পিএসএ) দেখানো হয় তাকে। খবর পাকিস্তান ভিত্তিক সংবাদ সংস্থা দ্য ডন-এর‌।

খবরে বলা হয়েছে, এ আইনে যেকোনো ব্যক্তিকে বিচার ছাড়াই দুই বছর পর্যন্ত আটকে রাখার বিধান রয়েছে।

গত ৫ আগস্ট প্রবল সমালোচনার মুখে ভারতের সংবিধান থেকে ৩৭০ ধারা বাতিলের পর থেকে ফারুক আবদুল্লাকে গৃহবন্দি করা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরদিন বলেছিলেন, তাকে আটক রাখা হয়নি, সাজাও দেয়া হয়নি, তিনি স্বেচ্ছায় নির্বাসিত আছেন।

যদিও ফারুকের পক্ষ থেকে তখন দুজন এনসি নেতা বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে মিথ্যাচার করেছেন।

ভারতীয় দৈনিক দ্য হিন্দু পত্রিকা সেই সময় জানিয়েছিল, ৩৭০ ধারা বাতিল করার আগে ফারুক আব্দুল্লাহ ও তার পুত্র ওমর আবদুল্লাহর সঙ্গে দেখা করেছিলেন নরেদ্র মোদি।

এদিকে সোমবার ভারতের সুপ্রিমকোর্ট আগামী ৩০ সেপ্টেম্বর ফারুক আবদুল্লাহর মামলাটির শুনানির দিন ধার্য করেছেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ