শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস  ‘সুন্দর বাংলাদেশ গড়ার কাজ তরুণদেরই শুরু করতে হবে’ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি

কক্সবাজারে গুলিবিদ্ধ ২ যুবকের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজার শহরের কাটা পাহাড় ও কবিতা চত্বর এলাকা থেকে দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে দুইটি অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়।

আজ সোমবার সকালে লাশ দুইটি উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে একজন হলেন কক্সবাজার শহরের বাহারছড়া এলাকার রিফাত (২৫)। অপরজনের নাম পরিচয় জানা যায়নি।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হয়তো ভোরের দিকে মাদক ব্যবসায়ীদের মধ্যে গুলিবিনিময়ে এ ঘটনা ঘটে।

পুলিশের এ কর্মকর্তা বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে কক্সবাজার ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ