শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস  ‘সুন্দর বাংলাদেশ গড়ার কাজ তরুণদেরই শুরু করতে হবে’ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি

কলম্বিয়ায় বাড়ির ওপর বিমান বিধ্বস্ত, নিহত ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কলম্বিয়ার দক্ষিণপূর্বাঞ্চলে একটি বাড়ির ওপর বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে সাতজন নিহত হয়েছে। দেশটির দমকল বাহিনীর একজন কর্মকর্তা জানিয়েছেন, এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছে।

স্থানীয় সময় রোববার দুপুর ২টা ১১ মিনিটে ওই বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটি লোপেজ দে মিকে থেকে পোপায়ানে যাচ্ছিল।

বিমানটিতে মোট ৯ জন আরোহী ছিলেন। এর মধ্যে দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে। অপর ২ আরোহী গুরুতর আহত হয়েছেন। এছাড়াও যে এলাকায় বিমানটি বিধ্বস্ত হয় সেখানে এক শিশু আহত হয়েছে।

ওই এলাকার দমকল বাহিনীর কমান্ডার হুয়ান কার্লোস গানান বলেন, দমকল বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন বলে জানিয়েছেন তিনি। তবে বিমানটি ঠিক কী কারণে বিধ্বস্ত হয়েছে তা এখনও জানা যায়নি।

কলম্বিয়ার বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, এই দুর্ঘটনার তদন্ত হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ