শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস  ‘সুন্দর বাংলাদেশ গড়ার কাজ তরুণদেরই শুরু করতে হবে’ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি

ঢাকাস্থ পিরোজপুর উলামা পরিষদের আহ্ববায়ক কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকাস্থ পিরোজপুরের আলেমদের নিয়ে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ ও মানবসেবাকে মূল প্রতিপাদ্য বানিয়ে ইসলাম, দেশ ও জাতির খেদমাতে ব্যাপক আত্মনিয়োগের লক্ষ্যে অরাজনৈতিক সংগঠন পিরোজপুর উলামা পরিষদ গঠিত হয়।

উত্তরার জামিয়া ইমাম বুখারীতেঢাকাস্থ পিরোজপুরের আলেমদের এক জরুরি বৈঠকে এ কমিটি গঠন করা হয়।

জামিয়া ইমাম বুখারীর প্রিন্সিপাল মুফতী ওয়াহীদুল আলমের সভাপতিত্বে বৈঠকে ঢাকায় কর্মরত পিরোজপুরের বিভিন্ন উপজেলার বিপুল সংখ্যক উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

বৈঠকে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকের ভয়াবহতা, যৌতুকের কুফল, কুসংস্কারসহ বিভিন্ন বিষয়ে জনগণকে সচেতন করে আদর্শ সমাজ ও জাতি গঠনে কার্যকরী ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। এতিম অসহায় ও বিধবাদের সার্বিক সহযোগিতার জন্য বেশ কয়েকটি পরিকল্পনা হাতে নেয়া হয়। জনগণের দোরগোড়ায় কুরআনের শিক্ষার আলো পৌঁছে দিয়ে দেশের জেলাগুলোর মধ্যে পিরোজপুরকে একটি রোল মডেল বানাতে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।

বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে মুফতী ওয়াহীদুল আলমকে আহবায়ক ও আমীনবাজার মাদরাসার নাজেমে তা'লীমাত ও মুহাদ্দিস মুফতী আব্দুর রহীম কাসেমীকে সদস্য সচিব করে একুশ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন মাওলানা ফেরদাউস আহমাদ, মাওলানা রিয়াজুল ইসলাম মুনীর, মুফতী কামরুল ইসলাম আরেফী, মাওলানা আতীকুর রহমান (নাজিরপুর), মুফতী মিরাজুল ইসলাম, মাওলানা আবুল কালাম আজাদ (পিরোজপুর সদর), মাওলানা ইমদাদুল্লাহ, হাফেজ মাওলানা যাকারিয়া, মুফতী ইলিয়াস (ইন্দুরকানী), মুফতী মোস্তাফিজুর রহমান (ভান্ডারিয়া), মাওলানা হেদায়াতুল্লাহ (মঠবাড়িয়া), মুফতী ইমরান হোসাইন (নেছারাবাদ), মাওলানা আতীকুর রহমান (কাউখালী) প্রমুখ।

এছাড়াও অনলাইন এক্টিভিস্ট মুফতী আবদুল্লাহ ফিরোজীকে মিডিয়া সমন্বয়কের বিশেষ দায়িত্ব দেয়া হয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ