শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস  ‘সুন্দর বাংলাদেশ গড়ার কাজ তরুণদেরই শুরু করতে হবে’ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি

প্রথাগত যুদ্ধে ভারতের সঙ্গে যুদ্ধে হারবে পাকিস্তান: ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, প্রথাগত যুদ্ধে ভারতের কাছে হেরে যেতে পারে তার দেশ। সেক্ষেত্রে পরমাণু যুদ্ধের সম্ভাবনা বাড়তে পারে।

রবিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরাকে দেওয়া সাক্ষাতকারে তিনি একথা  বলেন।

ইমরান খান বলেন, দুই পরমাণু শক্তিধর দেশ যখন প্রচলিত যুদ্ধে লড়াই করে তখন সেই যুদ্ধই শেষে গিয়ে পরমাণু যুদ্ধে পরিণত হয়। আল্লাহ যেন না করেন, যদি কেউ প্রচলিত যুদ্ধে হেরে যাওয়ার মুখে এসে দাঁড়ায়, তখন কোনো দেশকে হয় আত্মসমর্পণ করতে হয় অথবা স্বাধীনতার জন্য আমৃত্যু লড়তে হয়।

তিনি আরও বলেন, আমি জানি, স্বাধীনতার জন্য পাকিস্তান মৃত্যু পর্যন্ত লড়াই করবে। আর যখন পরমাণু শক্তিধর দেশ এই লড়াই করে তখন তা ভয়ংকর হয়। সেজন্যই আমরা জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক ফোরামে যাচ্ছি।

এছাড়া ইমরান খান জানিয়েছেন, যুদ্ধ এড়ানোর জন্য তাই পাকিস্তান জাতিসংঘের দিকে অগ্রসর হচ্ছে। সেইসঙ্গে কাশ্মীরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার সুরাহার জন্য আন্তর্জাতিক মহলের দিকে দৃষ্টি দিচ্ছে।

গত ৫ আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয় বিজেপি শাসিত ভারত সরকার। এরপর থেকে ভারত পাকিস্তানের মধ্যে সম্পর্ক তলানীতে ঠেকেছে।

তথ্যসূত্র: ইন্ডিয়া টাইমস ও আল-জাজিরা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ