শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

আত্মহত্যা করলেন অন্ধ্রপ্রদেশ বিধানসভার প্রাক্তন স্পিকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অন্ধ্রপ্রদেশ বিধানসভার প্রাক্তন স্পিকার কোডেলা শিব প্রসাদ রাও আত্মহত্যা করেছেন। হায়দারাবাদে নিজের বাসভবনে গভীর রাতে তিনি আত্মঘাতী হন। তার বয়স হয়েছিল ৭২ বছর।

জানা গিয়েছে, গুরুতর আহত অবস্থায় হায়দরাবাদের ইন্ডো আমেরিকান ক্যানসার হাসপাতালে তাকে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক। এরপর হাসপাতালেই মৃত্যু হয় তার।

তেলেগু দেশম পার্টির নেতা কোডেলা শিব প্রসাদ রাও কেন আত্মহত্যা করার চেষ্টা করেন সে বিষয়ে এখনো জানা যায়নি ।

তার বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ থাকলেও একটাও প্রমাণ হয়নি। ইদানিং তার বিরুদ্ধে এক কোটি টাকার আসবাবপত্র চুরির অভিযোগ ওঠে। যার তদন্ত শুরু হয়েছিল। এটা তার কাছে খুব অসম্মানজনক লেগেছিল। সেই কারণেই এই আত্মহত্যা বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, ১৯৮৩ সালে তিনি তেলুগু দেশম পার্টিতে যোগ দেন। ২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত বিধানসভার স্পিকার ছিলেন। এন চন্দ্রবাবু নাইডুর সঙ্গে তার খুব ভাল সম্পর্ক ছিল বলে জানা যায়। ‌‌

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ