শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস 

কাশ্মীর ইস্যুতে সেনাপ্রধানের সঙ্গে ইমরান খানের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মীর ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী প্রধান জেনারেল জাভেদ কামার বাজওয়ার সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

গতকাল বুধবার ইসলামাবাদে ইমরান খানের দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দফতরের (আইএসপিআর) এক বিবৃতিতে বলা হয়, ইমরান খান এবং জেনারেল বাজওয়া ভারত অধিকৃত কাশ্মীরের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও সীমান্ত নিয়ন্ত্রণ রেখা নিয়ে আলোচনা করেন। তবে বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না তা জানানো হয়নি।

আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশন ও আসন্ন সৌদি সফর নিয়েও সেনাপ্রধানের সঙ্গে মতবিনিময় করেন পাক প্রধানমন্ত্রী।

জেনারেল বাজওয়াকে পুনরায় তিন বছরের জন্য সেনাপ্রধান নিয়োগের পর প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে এটি তার দ্বিতীয় বৈঠক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ