শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’

কলাবাগান ক্রীড়াচক্র ঘিরে রেখেছে র‌্যাব, চেয়ারম্যান হেফাজতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি শফিকুল আলম ফিরোজকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে র‌্যাব-২। অন্যদিকে র‌্যাব সদস্যরা ক্লাবটি ঘিরে রেখেছে।

আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে শফিকুল আলমকে র‌্যাব হেফাজতে নেয়া হয়। শফিকুল আলম ফিরোজ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটি সদস্য।

র‌্যাব-২ এর অধিনায়ক আশিক বিল্লাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শফিকুল আলমকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে।

সূত্র জানায়, আজ দুপুর দেড়টায় ফিরোজকে আটক করা হয়। পরে বিকাল চারটা থেকে কলাবাগান ক্রীড়াচক্রের অফিসের আশপাশে অবস্থান নেয় র‌্যাব।

গত ১৮ সেপ্টেম্বর রাত থেকে রাজধানীর ক্লাব ও ক্যাসিনোতে অভিযান চালাচ্ছে র‌্যাব। অভিযানে ইতোমধ্যে একাধিক যুবলীগ নেতা গ্রেফতার হয়েছেন।

-এএ