শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে মুফতি মুহাম্মদ উল্লাহর সন্ধান ও মুক্তি চায় জমিয়ত তাহাফফুজে খতমে নবুওয়তের ঢাকা মহানগরীর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত আলআমীন মুফতি তাকী উসমানীর সান্নিধ্যে এক স্মরণীয় সন্ধ্যা সিয়ানাহ ট্রাস্টের সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন ২০৩২ সালের মধ্যে ৬৪ জেলায় মারকাযুল ফুরকানের কার্যক্রম চালুর পরিকল্পনা মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ

সাতক্ষীরায় মাদরাসা ছাত্র নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাতক্ষীরায় মাদরাসা পড়ুয়া ১২ বছরের একটি শিশু রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিশুর নাম বিল্লাল হোসেন। সে শহরতলির বাঁকাল ইসলামপুরের বাসিন্দা আজিবর রহমানের ছেলে। বৃহস্পতিবার থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানায় রেকর্ডকৃত জিডিতে বলা হয়, বিল্লাল হোসেন পারকুখরালির চায়না বাংলা মাদরাসায় হাফেজিয়া পড়তো। ছুটি পেয়ে কয়েকদিন ধরে সে বাড়িতে ছিলো। বৃহস্পতিবার বিকালে নামাজ পড়তে যাওয়ার কথা বলে সে বাড়ি থেকে বেরিয়ে যায়।

এরপর থেকে সে নিখোঁজ রয়েছে। তাকে খুঁজতে এরই মধ্যে মাইকিং করা হয়েছে। তার গায়ের রং শ্যামলা। গায়ে লাল রংয়ের গেঞ্জি ও খয়েরি শার্ট পরা ছিল।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ