শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’

ইসরায়েলি ড্রোন ভূপাতিত করলো সিরিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গোলান মালভূমির কাছ থেকে দখলদার ইসরায়েলের একটি ড্রোন জব্দ করেছে সিরিয়ার সেনাবাহিনী। ওই ড্রোনে ক্লাস্টার বোমা পাতা ছিল।

সিরিয়ার সামরিক বাহিনীর একটি সূত্র দেশটির সরকারি বার্তা সংস্থা সানাকে বলেছেন, প্রাদেশিক কর্তৃপক্ষ ড্রোনটিকে প্রতিহত এবং গুলি করে ভূপাতিত করেছে।

গতকাল শনিবার ইসরায়েল সীমান্তবর্তী আরনাহ এলাকায় এ ঘটনা ঘটে।

সিরিয়ার সামরিক সূত্র বলেছে, ড্রোনটি ভূপাতিত করা হলেও একেবারে টুকরো টুকরো হয়ে যায়নি। রাজধানী দামেস্কের আকরাবাহ এলাকায় ইসরায়েলের একটি ড্রোন ভূপাতিত করার দুদিন পর আজ ঘটনা ঘটলো।

এদিকে, সিরিয়ার সরকারি সেনারা কুনেইত্রা প্রদেশে চিরুণি অভিযান চালিয়েছে। এ সময় সেখানে তারা প্রচুর পরিমাণে ইসরায়েলের তৈরি গোলাবারুদ এবং চিকিৎসা সামগ্রী উদ্ধার করা হয়েছে। এসব সামরিক ও চিকিৎসা সরঞ্জাম বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠী ব্যবহার করত।

একটি সামরিক সূত্র জানিয়েছে, উদ্ধার করা অস্ত্রের মধ্যে মেশিনগান, ট্যাঙ্কবিধ্বংসী রকেট চালিত গ্রেনেড এবং অ্যাসাল্ট রাইফেল রয়েছে। এছাড়া টেলিযোগাযোগের নানা রকমের যন্ত্রপাতি, খাদ্য এবং ওষুধ উদ্ধার করা হয়েছে।

গোলান উপত্যকা থেকে ইসরাইলি ড্রোন আটক করেছে সিরিয়া, অধিকৃত গোলান মালভূমির কাছ থেকে দখলদার ইসরায়েলের একটি ড্রোন জব্দ করেছে সিরিয়ার সেনাবাহিনী। ওই ড্রোনে ক্লাস্টার বোমা পাতা ছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক সিরিয়ার সামরিক বাহিনীর একটি সূত্র দেশটির সরকারি বার্তা সংস্থা সানাকে বলেছেন, প্রাদেশিক কর্তৃপক্ষ ড্রোনটিকে প্রতিহত এবং গুলি করে ভূপাতিত করেছে। শনিবার ইসরায়েল সীমান্তবর্তী আরনাহ এলাকায় এ ঘটনা ঘটে।

-এটি