শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’

বাংলাদেশকে ঋণ দিতে লোকেরা ঢাকায় ব্রিফকেস নিয়ে হাঁটছে: পরিকল্পনামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিদেশি দাতা সংস্থাগুলো বাংলাদশকে বিপুল পরিমাণ ঋণ দিতে মুখিয়ে আছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, ‘বাংলাদেশকে ঋণ দেয়ার জন্য হাজার হাজার লোক ঢাকায় ব্রিফকেস নিয়ে হাঁটছে।’

গতকাল শনিবার চট্টগ্রাম অফিসার্স ক্লাবে ‘এসডিজি অর্জনে ক্ষুদ্র অর্থায়ন প্রতিষ্ঠানসমূহের ভূমিকা’ শীর্ষক আঞ্চলিক সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আরও বলেন, বিশ্ব ব্যাংক, এডিবি, আইএমএফ, চাইনিজ ব্যাংকসহ অন্যরা বাংলাদেশকে বিলয়ন ডলার ঋণ দিতে চায়। প্রয়োজন হলে নেবো, সময়মতো পরিশোধও করবো। আমরা সাদাকে সাদা বলতে চাই।’

দেশের ক্ষুদ্রঋণের ব্যাপারে তিনি বলেন, প্রতিষ্ঠানগুলোর মাত্র ১ শতাংশ মূলধন আসে ডোনার ফান্ড থেকে। এটা নিয়ে এত কথা বলার কী আছে? ডোনার শব্দটি আমাদের জন্য অপমানজনক। উই ডোন্ট লাইক দিস।’

বেসরকারি সংস্থাকে (এনজিও) কারও প্রভুত্ব মেনে না নেয়ার আহ্বান জানিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ১৯৭২-৭৪ সালেও অনেক ডোনেশন এসেছে, আমরা নিয়েছিও।

এসব নিয়ে বিদেশিরা বাহাদুরি দেখাত। কিন্তু এখন আর তাদের বাহাদুরি দেখার দরকার নেই। কেউ বন্ধুত্বের হাত বাড়ালে আমরাও হাত বাড়াব।’

ব্র্যাকের সিনিয়র উপদেষ্টা ও সাবেক মূখ্য সচিব মো. আবদুল করিমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অমলেন্দু মুখার্জীসহ বিভিন্ন বেসরকারি সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ