বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হতে পারে পবিত্র রমজান ‘জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন’ জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর

ঝাড়খণ্ডে এবার খ্রিস্টানকে পিটিয়ে খুন, আশঙ্কাজনক ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তবরেজ আনসারির পর আবারো নৃশংস গণপিটুনির ঘটনা ঘটলো ঝাড়খণ্ডে। গরুর গোশত বিক্রেতা সন্দেহে পিটিয়ে খুন করা হয় এক খ্রিস্টানকে।বেদম মারে মৃত্যু সয্যায় আরও দুজন।

ঝাড়খণ্ড খুন্তি জেলায় এ ঘটনা ঘটনা। পুলিশ জানিয়েছে, হোয়াটসঅ্যাপে গোমাংস বিক্রির খবর ছড়ানোর পর প্রতিবেশী জালটান্ডা সুয়ারি গ্রামে তিনজনের উপর চড়াও হয় ১২-১৫ জনের একটি দল। উত্তেজিত গ্রামবাসীদের দেখে পালানোর চেষ্টা করলেও ব্যর্থ হন ওই তিনজন।

তারা জনতার হাতে ধরা পড়ে যান। এরপরই শুরু হয় বেধড়ক মার। গণপিটুনিতে মৃত্যু হয় কালান্তুস বারলা নামে এক যুবকের।

আহতরা হলেন ফাগু কাচ্চাপন্দ ও ফিলিপ হাহোরো। তাঁরা তিনজনই আদিবাসী খ্রিস্টান। ডিআইজি জানিয়েছেন, পরপর ঠিক কী ঘটেছিল তা এখনও স্পষ্ট নয়, পুলিশ তদন্ত শুরু করেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কারওকে গ্রেফতার করা হয়নি। চলছে জিজ্ঞাসাবাদ।

গত তিন মাসে এই নিয়ে ঝাড়খণ্ডে দুটি গণপিটুনির ঘটনা ঘটল। জুনে চোর সন্দেহে পিটিয়ে মেরে ফেলা হয় তবরেজ আনসারিকে। ১৭ জুন ঝাড়খণ্ডের খরসওয়ান জেলায় তবরেজ আনসারিকে খুঁটির সঙ্গে বেঁধে, চোর সন্দেহে পেটানো হয়েছিল।

তবরেজকে গণপিটুনির সেই ভিডিয়ো সোশ্যালে ঝড় তোলে। ভিডিয়োয় দেখা যায়, কিছু অতিউত্‍‌সাহী নৃশংস ভাবে তাকে পেটাতে পেটাতে জোর করে 'জয় শ্রীরাম' বলতে বাধ্য করছে। ঘটনার পাঁচ দিন পর, ২২ জুন পুলিশি হেফাজতে থাকাকালীন মারা যান ওই যুবক।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ