রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

আওয়ামী লীগের নেতার বাড়ি থেকে ৯ জুয়াড়ি গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাতক্ষীরায় জুয়া খেলার সময় নয়জন জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। সে সময় তাস, স্কোরশিট, চেয়ার-টেবিল ও টাকা জব্দ করা হয়।

বুধবার সাতক্ষীরা শহরের মুনজিতপুর এলাকার জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমানের চাচা সৈয়দ হায়দার আলী তোতার বাড়ি থেকে জুয়াড়িদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সাতক্ষীরা শহরের দক্ষিণ পলাশপোল এলাকার শরিফুল ইসলাম (৪২), মধ্যকাটিয়ার আব্দুর রাজ্জাক সরদার (৪৯), গোলাম রব্বানী (৪০), লস্কারপাড়ার মাহমুদ হক (৫৪), পুরাতন সাতক্ষীরার কামরুজ্জামান (৫৫), কলারোয়া উপজেলার চারঘাট এলাকার শহিন হোসেন (৩৫), লোহকুড়া গ্রামের আলাউদ্দিন সরদার (৫৮), আশাশুনি উপজেলার চেউটিয়া গ্রামের সাইফুল ইসলাম (৪০) এবং কালীগঞ্জের রঘুনাথপুর গ্রামের জালাল সরদার।

সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী সালাউদ্দিন জানান, সাতক্ষীরা শহরের মুনজিতপুর এলাকায় এক বাড়িতে জুয়া খেলা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে পুলিশ ও ডিবির একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। জুয়া খেলা চলাকালে নয়জনকে গ্রেফতার করা হয়। তবে বাড়ির মালিক সৈয়দ হায়দার আলী তোতা ক্যান্সারে আক্রান্ত হওয়ায় তাকে গ্রেফতার করা হয়নি।

তিনি আরও জানান, সেসময় ৪৯ হাজার টাকা, ১১টি চেয়ার, দুটি টেবিল, তাস ও স্কোরশিট জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশ কর্মকর্তা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ