বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হতে পারে পবিত্র রমজান ‘জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন’ জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎

‘ক্যাসিনোর টাকা তারেককে পাঠানোর সময় সরকার আঙ্গুল চুষে?’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের নেতারা ক্যাসিনোর টাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে পাঠায় তাহলে সরকার কি বসে বসে আঙ্গুল চুষে। এভাবেই প্রশ্ন করলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বুধবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীতে এ কথা বলেন তিনি। বিএনপির এ নেতা বলেন, ‘আওয়ামী লীগ নেতাদের বাড়ি টাকার খনিতে পরিণত হয়েছে।’

বিএনপি-জামায়াত করা লোকদের আওয়ামী লীগের বড় বড় পদে শেখ হাসিনা কেন বসিয়েছেন-এমন প্রশ্ন রাখেন তিনি।

নজরুল ইসলাম আরো বলেন, ‘খন্দকার মোশতাক যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত সবাই জানে সেই মোশতাকের রাষ্ট্রপতির শপথ গ্রহণের ব্যবস্থা করে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, সে এখন আওয়ামী লীগার হয়েছেন।’

আগের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর মতো বর্তমান তথ্যমন্ত্রী হাছান মাহমুদ জিয়া পরিবারের বিষোদগারের দায়িত্ব পেয়েছেন বলে অভিমত ব্যক্ত করেন তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ