শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

এরদোগান-মাহাথির-ইমরান খানের বিশেষ টিভি চ্যানেল খোলার উদ্যোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে গড়ে ওঠা ইসলামফোবিয়াসহ বিভিন্ন অপপ্রচার রোধে একটি বিশেষ চ্যানেল খোলার উদ্যোগ নেয়া হয়েছে। তুরস্ক, মালয়েশিয়া ও পাকিস্তানের উদ্যোগে আন্তর্জাতিক মানের সংবাদমাধ্যমটি খোলা হবে পাক প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে তিনি জানান, প্রেসিডেন্ট এরদোগান, প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ও আমি আজ মিলিত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমরা তিন দেশের সম্মিলিত সহযোগিতায় একটি ইংরেজি চ্যানেল চালু করব। যা ইসলামফোবিয়া থেকে উৎপন্ন চ্যালেঞ্জসমূহের মোকাবিলায় কার্যকর ভূমিকা পালন করবে। পাশাপাশি আমাদের মহান ধর্মের বাস্তব পরিচয়ও তুলে ধরবে।

প্রস্তাবিত চ্যানেলটির পরিকল্পনার কথা জানিয়ে ইমরান খান বলেন, ভুল তথ্যের কারণে যেসব লোক মুসলিমদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে সেগুলো শুধরে দিতে হবে। ধর্ম অবমাননার বিষয়টি সঠিকভাবে তুলে ধরতে হবে।

মিডিয়ায় মুসলমানদের যথাযথ উপস্থিতি থাকতে হবে মন্তব্য করে তিনি বলেন, মুসলিম ইতিহাসের ওপর ভিত্তি করে সিরিজ ও সিনেমা তৈরি করে মানুষকে সঠিক ইতিহাস জানাতেই চ্যানেলটি খোলার উদ্যোগ নেয়া হয়েছে।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দু’টি মসজিদে এলোপাতাড়ি গুলি চালিয়ে ৫১ মুসলিমকে হত্যা করে এক খৃষ্টান জঙ্গি। মর্মান্তিক সে ঘটনাকে পশ্চিমাদের ছড়ানো ‘ইসলাম ফোবিয়া’র ফসল বলে মন্তব্য করেছিলেন ইমরান খান।

এর আগে গত জুন মাসে মুসলিম উম্মাহর স্বার্থে তুরস্ক, মালয়েশিয়া ও পাকিস্তানকে একসঙ্গে কাজ করার একটি উদ্যোগ নেয়া হয়েছিল। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মাহাথির মোহাম্মাদের মধ্যে এ নিয়ে আলোচনা হয়। তাদের এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছিল পাকিস্তান। সূত্র: জিয়ো নিউজ উর্দূর।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ