শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

মাদকসহ মোহামেডানের ডিরেক্টর ইনচার্জ লোকমান ভূঁইয়া আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ডিরেক্টর ইনচার্জ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক (বিসিবি) লোকমান হোসেন ভূঁইয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে র‌্যাব।

বুধবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে মনিপুর পাড়ায় বাসা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার বাসায় অভিযান চালিয়ে অবৈধ বিদেশি মদ উদ্ধার করা হয়।

ঘটনাস্থলে থাকা র‌্যাব-২ এর অধিনায়ক লে. কর্নেল আশিক বিল্লাহ জানান, লোকমান হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে রাজধানীর তেজগাঁও মণিপুরী পাড়ায় লোকমান হোসেনের বাসায় অভিযান শুরু করে র‌্যাব-২-এর একটি দল। পরে বাসা থেকে লোকমান হোসেনকে আটক করে র‌্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ