বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ক্যাসিনোর পক্ষে যারা কথা বলে তারাই দুর্নীতিবাজ : অধ্যক্ষ ইউনুছ আহমাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা অধ্যক্ষ ইউনুছ আহমাদ বলেছেন, দেশে যখন ক্যাসিনোর বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলছে, সরকারের নীতিনির্ধারক মহল যখন ক্যাসিনোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং বিষয়টি যখন ব্যাপকভাবে জনসমর্থিত ও প্রশংসিত হচ্ছে, ঠিক তখনই সরকারের একজন সচিবের ক্যাসিনোর পক্ষে বক্তব্য জাতিকে হতবাক করেছে।

তিনি বলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো: মহিবুল হক সাংবাদিকদের কাছে বিদেশী পর্যটকদের জন্য পর্যটন এলাকায় ক্যাসিনোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন। তার মন্ত্রণালয়ের এমন পরিকল্পনার কথাও বলেছেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সচিবদের এক বৈঠকে গতকাল বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব এসব কথা বলেন।

ইউনুছ আহমাদ বলেন, এমন বক্তব্যের মাধ্যমে সচিব মহিবুল হক জনগণের সেন্টিমেন্ট, জন আকাক্সক্ষা এবং সরকারের নীতির বিরুেেদ্ধ অবস্থান নিয়েছেন। তিনি আর সচিবের মতো রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ পদে থাকার অধিকার রাখেন না। তাকে দ্রুত সচিবের পদ থেকে অপসারণ করা উচিত।

তিনি আরো বলেন, দুর্নীতির কারণে বাংলাদেশ বিমান যে প্রতি বছর শত শত কোটি টাকা লোকসান দিচ্ছে, এতে মন্ত্রণালয়ের সচিবেরও দায় রয়েছে। বিমানের সিট খালি যায় অথচ মানুষ টিকিট কিনতে গেলে টিকিট পায় না। আমাদের জুয়া, মদ আর নারীর লোভ দেখিয়ে পর্যটক বাড়ানোর প্রয়োজন নেই। দুর্নীতি, টেন্ডারবাজি বন্ধ করুন, দেশ এমনিতেই এগিয়ে যাবে।

এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান ও মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব আলহাজ আমিনুল ইসলাম, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, মাওলানা লোকমান হোসাইন জাফরী, আলহাজ হারুন-অর রশিদ প্রমুখ।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ