বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হতে পারে পবিত্র রমজান ‘জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন’ জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎

টুরিস্ট ভিসা চালু করলো সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তেলভিত্তিক অর্থনীতি থেকে নির্ভরতা কমাতে প্রথমবারের মতো বিদেশি পর্যটকদের জন্য দরজা খুলছে সৌদি আরবের।

বিবিসির বরাতে জানা যায়, প্রাথমিকভাবে শুধুমাত্র ৪৯টি দেশের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করা হবে।

ধর্মীয়ভাবে নারীদের চলাফেরায় কড়াকড়ি আরোপ করা মধ্যপ্রাচ্যের এই দেশটি ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে নারী পর্যটকদের পোশাকের কড়াকড়িতেও শিথিলতা আনবে বলে জানিয়েছে। নারী পর্যটকদের স্থানীয়দের মতো বোরকা বা আবায়া পরতে না হলেও পোশাকে শালীনতা বজায় রাখতে হবে।

সৌদি আরবের পর্যটনমন্ত্রী আহমদ আল-খাতিব এমন সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ বলে মন্তব্য করেছেন।

তিনি আরো বলেন, হজ, ব্যবসা এবং প্রবাসী কর্মজীবী ছাড়া এখন থেকে পর্যটকরাও সৌদিতে প্রবেশের ভিসা পাবেন। আশা করি, আমাদের সাংকৃতিক ভাণ্ডার দেখে দর্শনার্থীরা অবাক হয়ে যাবেন। আমাদের আছে ইউনেস্কো ঘোষিত পাঁচটি বিশ্ব ঐতিহ্য আর বিস্ময়কর প্রকৃতি।

তবে অমুসলিমের জন্য পবিত্র নগরী মক্কা-মদিনায় ভ্রমণ এবং দেশটিতে মদ্যপানের নিষেধাজ্ঞা মেনে চলতে হবে পর্যটকদের।

সৌদি কর্তৃপক্ষ আশা করছে, ট্যুরিস্ট ভিসার মাধ্যমে দেশে বিপুল বিনিয়োগ ঘটবে এবং ২০৩০ সালের মধ্যে শুধুমাত্র পর্যটন খাত থেকেই দেশীয় উৎপাদন ৩ শতাংশ থেকে ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ