বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হতে পারে পবিত্র রমজান ‘জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন’ জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎

বেলুচিস্তানে বিস্ফোরণে উলামায়ে ইসলামের নেতা মাওলানা হানিফ নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের চামান এলাকায় বিস্ফোরণে অন্তত ২ জন নিহত হয়েছেন। এছাড়া আরও অন্তত ৯ জনের আহতের খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ডনের এক প্রতিবেদনে জানিয়েছে, যে জায়গায় বিস্ফোরণ হয়েছে সেটি আফগানিস্তান সীমান্তে অবস্থিত। চামানের তাজ রোডে ওই বিস্ফোরণে আশেপাশের ভবনগুলোর জানালা উড়ে গেছে।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছে, বোমাটি ছিল ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)। এটি রাস্তার পাশে পার্ক করা একটি মোটরসাইকেলে লাগিয়ে রাখা হয়েছিল।

বিস্ফোরণে জামাত উলামা-ই-ইসলাম এর নেতা মাওলানা হানিফ নিহত হয়েছে। মূলত তাকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়। বিস্ফোরণে আহতদের চামানের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। অঞ্চলটিতে এখন জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ