বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনের সর্বশেষ অবস্থা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কঠোর নিরাপত্তার ,ধ্য দিয়ে আফগানিস্তানে শেষ হয়েছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। তবে এখনও কাটছে না আতঙ্ক। এবারেও ফলপ্রকাশে বেশ জটিলতা হবে বলে ধারণা পর্যবেক্ষকদের।

দেশটির সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট হতে গেলে প্রদত্ত ভোটের ৫০ শতাংশের বেশি প্রয়োজন। সে হিসাবে, এবারের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন নাও হতে পারে বলে ধারণা রাজনৈতিক পর্যবেক্ষকদের। ১৯ অক্টোবর নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে।

এর আগে, গতকাল শনিবার সকালে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচন ঘিরে নেয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। দেশজুড়ে মোতায়েন করা হয় ৩ লাখ নিরাপত্তা কর্মী।

আফগানিস্তানে সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৪ সালে। ওই নির্বাচনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী আশরাফ ঘানি ও আব্দুল্লাহ আব্দুল্লাহর কেউই পরিষ্কার বিজয় লাভ করতে পারেননি।

পরে দুই মাস পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আশরাফ ঘানি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। আর আব্দুল্লাহ আব্দুল্লাহ নবগঠিত প্রধান নির্বাহীর পদ নেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ