বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

মেয়ে কালো হওয়ায় আছড়ে মেরে ফেলল বাবা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মেয়ে কালো, তাই তাকে আছড়ে মারার অভিযোগ উঠলো বাবার বিরুদ্ধে।

এ ঘটনায় স্তম্ভিত এলাকাবাসী। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যর বসিরহাটের স্বরূপনগরে।

স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, বাবা-মায়ের প্রথম সন্তান। সবটুকু আদর ঢেলে দিয়ে মা নাম রেখেছিলেন ঝিকরা।

চার মাসের সেই ঝিকরাকেই শনিবার আছড়ে মারার অভিযোগ উঠলো তার বাবা মনিরুল খানের বিরুদ্ধে। ঝিকরার মা সোনিয়ার অভিযোগের ভিত্তিতে মনিরুলকে গ্রেফতার করেছে পুলিশ।

বছর ছাব্বিশের মনিরুল পেশায় সেলাই মিস্ত্রি। সোনিয়ার অভিযোগ, তাদের মেয়ের গায়ের রঙ কালো। এই নিয়ে মাঝেমধ্যেই তুমুল ঝগড়া করতো মনিরুল।

সেই অশান্তি তুঙ্গে ওঠে গত শনিবার। ঝগড়া চলার সময় তার কাছ থেকে শিশুকন্যাকে টেনে নিয়ে সিঁড়িতে আছড়ে মারে মনিরুল। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির।

সোনিয়ার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। তারাই ধরে ফেলেন মনিরুলকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্বরূপনগর থানার পুলিশ।

শিশুর মায়ের বক্তব্য রেকর্ড করার পর গ্রেফতার করে মনিরুলকে। পরে স্বরূপনগর থানায় মনিরুলের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে সোনিয়া।

তিনি বলেন, মেয়ে হওয়ার পর থেকেই প্রতিটা দিন ঝগড়া লেগে থাকতো আমাদের পরিবারে। কেন মেয়ের গায়ের রঙ কালো তা নিয়ে আমার সঙ্গে অশান্তি করতো। আজ আমার মেয়েটাকে মেরেই ফেলল।

পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকার করেছে মনিরুল। আগামীকাল রোববার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে তাকে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ