শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

হংকংয়ের রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হংকংয়ে বিক্ষোভ সহিংসতার দিকে যাচ্ছে। তিন মাসের বেশি সময় ধরে চলা সরকারবিরোধী আন্দোলনে বিক্ষোভকারীরা সহিংস হয়ে উঠছে। আর বিক্ষোভ দমনে পুলিশ টিয়ার গ্যাসের সঙ্গে রাবার বুলেটও নিক্ষেপ করেছে। খবর রয়টার্সের।

রোববার (২৯ সেপ্টেম্বর) বিক্ষোভকারীরা হংকংয়ের বে শপিং ডিস্ট্রিক্ট, ওয়ান চাই বার এলাকা ও সরকারের অফিস ভবনের কাছে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এসময় রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে দেখা যায়।

রাস্তা অবরোধ করে রাখায় বিভিন্ন স্থানে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পুলিশকে লক্ষ্য করে বিক্ষোভকারীরা পেট্রোল বোমা নিক্ষেপ করে। অনেকে সরকারি ভবনের জানালার কাচ ভাঙচুর করে। পাল্টা ব্যবস্থা হিসেবে পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ ও গরম পানি ছোড়ে। টিয়ার গ্যাস থেকে রক্ষা পেতে বিক্ষোভকারীরা কালো ছাতা ব্যবহার করে।

হংকংয়ের প্রধান নির্বাহী ল্যারি ক্যামের পদত্যাগসহ পাঁচটি দাবিতে বিক্ষোভ অব্যাহত আছে। এর মধ্যে কেবল প্রত্যপর্ণ বিলের দাবি মেনে নিয়েছে সরকার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ