সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

নারী কেলেঙ্কারিতে জেলে যেতে হতে পারে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিসকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারী কেলেঙ্কারির জেরে জেল হতে পারে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের। তার বিরুদ্ধে একের পর এক নারী কেলেঙ্কারি নিয়ে তদন্ত শুরু হয়েছে। বরিস জনসনের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে দ্য সানডে টাইমস খবর প্রকাশ করার পর তদন্তের গতি আরও বৃদ্ধি পেয়েছে।

শার্লট এডওয়ার্ডস নামে পত্রিকাটির একজন কলামিস্ট একটি কলামে অভিযোগ করেন, ২০ বছর আগে সাংবাদিক থাকাকালীন বরিস তার একজন নারী সহকর্মীর শরীরে আপত্তিজনকভাবে হাত দিয়েছিলেন।

শার্লট লিখেছেন, ১৯৯৯ সালে স্পেকটেটর নামক একটি ম্যাগাজিনে সম্পাদক হিসেবে কাজ করতেন ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রী বরিস জনসন। সে সময় সেই ম্যাগাজিনেরই একজন নারী সাংবাদিকের থাইয়ে (পায়ের রান) আপত্তিজনকভাবে হাত দিয়েছিলেন তিনি। এ বিষয়ে এক টিভি ইন্টারভিউতে বরিসকে জিজ্ঞাসা করা হলে তিনি জবাব দেন, 'না!'

এছাড়াও মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ও সাবেক বান্ধবী জেনিফার আরকিউরির সঙ্গে অবৈধ প্রেমের সম্পর্ক নিয়ে বেশ কয়েকটি তদন্ত চলছে। ইতিমধ্যে আরকিউরিকে পাঠানো বরিসের লিখিত বার্তা ও ই-মেইল সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে জমা দেয়ার নির্দেশ দিয়েছে ব্রিটিশ পার্লামেন্টের লন্ডন অ্যাসেম্বলি জিএলএ ওভারসাইট কমিটি।

২৪ সেপ্টেম্বর ইস্যু করা এক চিঠিতে তাকে দুই সপ্তাহের সময় বেঁধে দেয়া হয়। কিন্তু এখন পর্যন্ত ওই নির্দেশনার ব্যাপারে কোনো জবাব দেননি বরিস। নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব না দিলে বিকল্প ব্যবস্থা নেবে কমিটি। এমনকি কথোপকথনের সব নথি হস্তান্তর করতে প্রধানমন্ত্রীকে বাধ্যও করা হতে পারে। এমনকি মার্কিন উদ্যোক্তার সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাব দিতে বরিসকে সামনাসামনি শুনানির জন্য ডাকতে পারে কমিটি। রোববার এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান।

ব্রেক্সিট ইস্যু নিয়ে ক্ষমতায় আসার পর থেকেই বেশ অস্বস্তিতে পার করছেন ব্রিটিশ এই প্রধানমন্ত্রী। তাকে অভিশংসনের দাবিও উঠেছে ইতিমধ্যে। তার উপর নারী কেলেঙ্কারির মতো একটি স্পর্শকাতর বিষয়ে অভিযোগ তুলেছে দ্য সানডে টাইমসের মতো পত্রিকা।

ওই নারী এ বিষয়ে অভিযোগ করেছিলেন কি না কখনও, সে বিষয়ে জানতে চাওয়া হলে বরিস বলেন, 'আমি আগে যা বলেছি, এখনও তাই বলছি। আর আমার মনে হয়, জনগণ এসব শুনতে চায় না। তারা জানতে চায়, আমরা তাদের জন্য ও দেশের জন্য কি করছি।'

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ