শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
কুমিল্লার ‘পেরিয়া ইউনিয়ন ওলামা পরিষদে’র হাজার গাছ রোপণের উদ্যোগ ‘ঢাকা-চট্টগ্রামসহ গুরুত্বপূর্ণ রুটে চলবে চীনের বুলেট ট্রেন’ বায়ু ও শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর চীনের সহায়তা পেলে দেশ এগিয়ে যাবে: মির্জা ফখরুল হরমুজের বিকল্প পথ চালু করছে ইরাক বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন, কী জানানো হবে কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, খুলল বাঁধের ১৬টি গেট এসএসসি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে নতুন তথ্য জানালো বোর্ড আধিপত্য বিস্তার নিয়ে ২জনকে কু‌পিয়ে হত্যা শুরু হতে যাচ্ছে খিদমাতুল ইসলাম পরিষদের ‘দাওয়া ক্যাম্পেইন-২০২৬’

পরশু থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে জম্মু-কাশ্মীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দীর্ঘ দুই মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর পরশু বৃহস্পতিবার (১০ অক্টোবর) থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে জম্মু-কাশ্মীর।

সোমবার (৭ অক্টোবর) ওই এলাকার গভর্নর শ্রী সত্য পাল মালিক উপদেষ্টা এবং মুখ্যসচিবদের সঙ্গে পরিস্থিতি ও সুরক্ষা পর্যালোচনা সভায় এ ঘোষণা দেন।

জম্মু ও কাশ্মীর প্রশাসনের তথ্য বিভাগ এক টুইটে বলেছে, প্রায় দুই মাস ধরে জম্মু-কাশ্মীরে যেতে পর্যটকদের ওপর যে নিষেধাজ্ঞা জারি রয়েছে, তা গভর্নরের নির্দেশে ১০ অক্টোবর থেকে তুলে দেওয়া হবে।

এর আগে ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার করে নেয় কেন্দ্রীয় সরকার। সেই সঙ্গে রাজ্যটিকে কেন্দ্রশাসিত দু’টি অঞ্চলে ভাগ করার ঘোষণা দেয়। এর প্রতিবাদে সেখানে আন্দোলন চলছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ