শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

সালাম ইসলামের প্রতীক!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর আলফারুক ♦

সালাম ইসলামের প্রতীক। ইসলাম সালামের ব্যাপারে যারপরনাই গুরুত্তারোপ করেছে। পরিচিত অপরিচিত সবাইকে সালাম দিতে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আদেশ করেছেন। অজস্র হাদিসে সালামের কথা এসেছে, সেখান থেকে কিছু নির্বাচিত হাদিস নিয়ে এবারের আয়োজন।

১. হজরত আলী রা. বর্ণনা করেন, রাসুলুল্লাহ সা. ইরশাদ করেছেন, এক মুসলমান উপর অন্য মুসলমানের ওপর ছয়টি হক রয়েছে- যখন সাক্ষাৎ হয়, তখন তাকে সালাম দিবে। যখন দাওয়াত দেয়, তখন তার দাওয়াত কবুল করা।

যখন তার হাঁচি আসে (এবং আলহামদুলিল্লাহ বলে) তার জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা। যখন অসুস্থ হয়, তখন তাকে দেখতে যাওয়া। যখন মৃত্যুবরণ করে, তখন তার জানাজার সঙ্গে যাবে এবং তার জন্য তাই পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ করে। (ইবনে মাজাহ)

২. হজরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, আমি রাসুলুল্লাহ সা.-কে বলতে শুনেছি, এক মুসলমান উপর অন্য মুসলমানের ওপর পাঁচটি হক রয়েছে- সালামের জবাব দেয়া, অসুস্থকে দেখতে যাওয়া, জানাজার সঙ্গে যাওয়া, দাওয়াত কবুল করা এবং হাঁচিদাতার জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা। (বুখারি)

৩. হজরত আবু হুরায়রা রা. বর্ণনা করেন, রাসুলুল্লাহ সা. ইরশাদ করেছেন, তোমরা ওই পর্যন্ত জান্নাতে যেতে পারবে না, যে পর্যন্ত মুমিন না হয়ে যাও। (অর্থাৎ তোমাদের জিন্দেগি ইমানওয়ালা জিন্দেগি না হয়ে যায়।) এবং তোমরা ওই পর্যন্ত মুমিন হতে পারবে না যে পর্যন্ত পরস্পর একে অপরকে মহব্বত না করো। আমি কি তোমাদের ওই আমলটি বলে দেব না, যা করলে তোমাদের মধ্যে মহব্বত পয়দা হবে? ( সেটা এই যে) তোমরা পরস্পর সালামের খুব প্রচলন ঘটাও।

৪. হজরত আবু দারদা রা. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সা. ইরশাদ করেছেন, তোমরা সালামের খুব প্রচলন ঘটাও। তাহলে তোমরা উন্নত হয়ে যাবে। (তাবারানি, মাজমায়ে যাওয়ায়েদ)

৫. হজরত ইমরান ইবনে হুসাইন রা. থেকে বর্ণিত, এক ব্যক্তি নবী করিম সা.-এর খিদমতে হাজির হলো এবং সে 'আসসালামু আলাইকুম' বলল। নবী করিম সা. তার সালামের জবাব দিলেন, এরপর সে মজলিশে বসে গেল।

নবী করিম সা. ইরশাদ করলেন, দশ। অর্থাৎ তার সালামের কারণে তার জন্য দশটি নেকি লেখা হয়েছে। এরপর আরেকজন লোক এলো এবং সে 'আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ' বলল। নবী করিম সা. তার সালামের জবাব দিলেন। তারপর সে বসে পড়ল।

নবী করিম সা. ইরশাদ করলেন, বিশ। অর্থাৎ তার জন্য বিশটি নেকি লেখা হলো। তারপর তৃতীয় একজন এলো এবং সে 'আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু' বলল। নবী করিম সা. তার সালামের জবাব দিলেন। তারপর সে মজলিশে বসে পড়ল। নবী করিম সা. ইরশাদ করলেন, ত্রিশ। অর্থাৎ তার জন্য ত্রিশটি নেকি লেখা হলো। (আবু দাউদ)

৬. হজরত আবু উমামা রা. বর্ণনা করেন, রাসুলুল্লাহ সা. ইরশাদ করেন, মানুষের মধà§