মুসা আল হাফিজ ।।
একজন প্রশ্ন করেছেন, ‘কাতারে অবস্থানরত অমুক স্কলারকে আপনি কি মুসলিম মনে করেন?’
মানুষ নিজের ঈমান-ইসলামের দিকে যখন কম মনোযোগী হয়, তখন অন্যকে কোন ছিদ্র দিয়ে ইসলামের বাইরে ফেলে দেয়া যায়, সেই দিকে বেশি মনোযোগ দিতে পারে!
বললাম, ভাই, ‘‘আমি তো ভীত থাকি, নিজের ঈমান কমতে কমতে কোন তলানিতে ঠেকছে, সেটা নিয়ে। যেখানে হজরত আবু বকর রা. হযরত হানজালা রা. নিজের মধ্যে নেফাক থাকার শঙ্কায় হন ভীত, ওমর রা. লুকিয়ে লুকিয়ে দেখার চেষ্টা করেন, হুযাইফা রা. এর কাছে রক্ষিত মুনাফিকদের তালিকায় তাঁর নাম আছে কিনা, সেখানে আমি কোন নচ্ছার? কীভাবে আমি ঈমান-ইসলামে নিজের যথার্থতা নিয়ে নিশ্চিত হবো?
যেখানে নিজের দী নের কমতি একেবারে চরমে, খোদাভীতি কালমা’দুম পর্যায়ে, আমল একেবারে মৃতপ্রায়-সেখানে আমি নিজেকে নিয়ে না ভেবে কীভাবে অমুক-তমুককে সার্টিফিকেট দেবো?’’
যেখানে প্রায় দশজন সাহাবী থেকে সহী সনদে এ ব্যাপারে হুশিয়ারী বর্ণিত আছে, স্পষ্ট বলা হয়েছে, কাফের হওয়ার স্পষ্ট প্রমাণ ছাড়া কাউকে কাফির বলা অবৈধ, নিজের ঈমানের জন্য বিপজ্জনক। প্রিয়নবী সাল্লাল্লাহুআলাইহিওয়াসাল্লাম হতে আবদুল্লাহ ইবনে ওমর রা. বর্ণনা করেছেন, কোনো ব্যক্তি তার অপর ভাইকে কাফির বলে সম্বোধন করলে এ উক্তি তাকেসহ দুইজনের একজনের দিকে ফিরে আসবে।’’ (বুখারী-মুসলিম)
অন্য হাদীসে স্পষ্ট বলা হয়েছে- ‘‘যদি কোনো ব্যক্তি তার সাথীকে বলে, এ কাফির, তাহলে কথাটি উভয়ের কোনো একজনের জন্য অপরিহার্য হয়ে যাবে। যাকে বলা হচ্ছে, সে যদি সত্যিই কাফির হয়, তাহলে সে কাফির। না হয় কাফির বলে সম্বোধনকারী কাফির হয়ে যাবে।’’ (মুসনাদে আহমদ)
প্রিয় নবীর সাল্লাল্লাহুআলাইহিওয়াসাল্লাম ঘোষণা - ‘‘কোনো ব্যক্তি অন্য ব্যক্তিকে কাফির বলে আখ্যা দিলে তাদের দু’জনের যে কোন একজন কাফির বলে গণ্য হবে।’’ (মুসনাদে আহমাদ)
যেখানে নবীয়ে পাক সাল্লাল্লাহুআলাইহিওয়াসাল্লাম থেকে সাবিত ইবনে দাহ্হাক রা. বর্ণনা করেন- যদি কেউ কোনো মুমীনকে কুফুরীতে অভিযুক্ত করে, তবে তা তাকে হত্যা করার মতোই অপরাধ হবে। ( বুখারী) সেখানে আমি কোন সাহসে কাউকে কাফির বলবো?
তবুও সে নাছোড়। বললো, ‘‘তাকফিরের ব্যাপারটি কি দ্বীনের অংশ নয়?’’
বললাম - ‘‘অংশ বটে! এবং দ্বীননির্দেশিত বিষয় সেটা। একারণেই এ ব্যাপারে সলফে সালেহীন-অবলম্বিত অবস্থানেই আমি থাকতে চাই।’’
জানতে চাইলো- ‘‘ তাদের কোন অবস্থান সেটা ?কার অবস্থান?’’
বললাম, ’’ সেটা ভারসাম্যের অবস্থান। প্রধান মুজতাহিদদের অবস্থান।
তাকফিরপ্রশ্নে ইমাম মালিক রহ. এর বক্তব্য অনন্যà