রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন শিশুর অতিরিক্ত জেদ ও রাগ নিয়ন্ত্রণে কী আমল করবেন? সৌদিতে আরও ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর

৬ দফা দাবিতে ভোলায় সমাবেশ করবে মুসলিম ঐক্য পরিষদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভোলার বোরহানউদ্দিনে পুলিশ-এলাকাবাসীর সংঘর্ষে চার জন নিহতের ঘটনায় প্রতিবাদ সমাবেশের আহ্বান জানিয়েছে মুসলিম ঐক্য পরিষদ। সোমবার (২১ অক্টোবর) সকাল ১১টায় ভোলা সরকারি স্কুল মাঠে এই সমাবেশের আহ্বান জানানো হয়।

রবিবার বিকালে ভোলা প্রেস ক্লাবের সামনে সংগঠনের নেতারা সোমবারে প্রতিবাদ সভা ঘোষণার পাশাপাশি ৬ দফা দাবি তুলে ধরেছেন।

দফাগুলো হলো:

১. মহানবী স. কে গালি দেওয়া বিপ্লব চন্দ্র শুভর ফাঁসি কার্যকর।

২. নিহত শহীদদের লাশ বিনা পোস্ট মেডাম হস্তান্তর করা।

৩. আজকের এই সংঘর্ষে আহতদের সরকারিভাবে চিকিৎসা দেওয়া।

৪. বোরহানউদ্দিনের ওসি ও ভোলার পুলিশ সুপারকে প্রত্যাহার করা।

৫. নিহতদের ক্ষতিপূরণ দেওয়া।

৬. গ্রেপ্তারকৃতদের নিঃশর্তে মুক্তি দেওয়া।

সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের ব্যানারে মাওলানা বশির উদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা তরিকুল ইসলাম, আতাউর রহমান, তাজউদ্দিন ফারুকী ও মিজানুর রহমান।

এর আগে, ভোলার বোরহানউদ্দিন উপজেলা সদরের ঈদগাহ মসজিদ চত্বরে পুলিশ-গ্রামবাসী সংঘর্ষে চার ব্যক্তি বুলেটবিদ্ধ হয়ে নিহত ও দেড় শতাধিক জন আহত হন। জানা গেছে, ফেসবুকের এক আইডি থেকে মহানবী স. কে ‘কটূক্তি’র জের ধরে রবিবার (২০ অক্টোবর) তৌহিদি জনতার ব্যানারে ডাকা বিক্ষোভ মিছিল ও সমাবেশ আগেভাগে শেষ করার নির্দেশ দেওয়ায় ঘটনাস্থলে পরে আসা গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ