সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

গ্রামীণফোনের কাছে সাড়ে ১২ হাজার কোটি টাকা আদায়ে আপিল বিভাগে বিটিআরসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গ্রামীণফোনের কাছ থেকে সাড়ে ১২ হাজার কোটি টাকা আদায়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

আজ সোমবার আপিল বিভাগের চেম্বার আদালতে এ আবেদনের ওপর শুনানি হবে। এদিকে ৮৬৭ কোটি টাকা আদায়ের লক্ষ্যে দেয়া বিটিআরসির চিঠি স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করেছে মোবাইল ফোন কোম্পানি রবি অজিয়াটা।

বিভিন্ন খাতে ১২ হাজার ৫৮০ কোটি টাকা পাওনা আদায়ে গ্রামীণফোনকে গত ২ এপ্রিল চিঠি দেয় বিটিআরসি। এর বিরুদ্ধে নিম্ন আদালতে মামলা করে ওই ফোন কোম্পানি। এতে চিঠির ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা চাওয়া হয়। গত ২৮ আগস্ট গ্রামীণফোনের ওই আবেদন খারিজ করে দেয়। এর বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে।

বৃহস্পতিবার আপিল শুনানির জন্য গ্রহণ করে হাজার কোটি টাকা আদায়ের ওপর দুই মাসের অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেয় হাইকোর্ট। এর বিরুদ্ধে গতকাল রোববার আপিল বিভাগে আবেদন করে বিটিআরসি। আজ (সোমবার) এ আবেদনের ওপর শুনানি হবে বলে জানান অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম।

এদিকে ৮৬৭ কোটি ২৩ লাখ টাকা আদায়ের জন্য বিটিআরসির চিঠি স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করেছে রবি অজিয়াটা। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গতকাল এ আবেদন করা হয়।

আদালতে রবির পক্ষে আইনজীবী প্রবীর নিয়োগী ও ব্যারিস্টার কাজী এরশাদুল আলম এবং বিটিআরসির পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ