রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বৈষম্য ‘মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেট’-এর উদ্যোগে তাফসিরুল কোরআন মহাসম্মেলন অনুষ্ঠিত সৌদিতে চারটি ড্রোন ভূপাতিত, সামরিক সহায়তায় প্রস্তুত মিসর ডি-৮ মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন

ছাগলে গাছ খাওয়ায় শেরপুরে প্রতিবেশীকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শেরপুর সদরের ভাতশালা এলাকায় ছাগলে গাছ খাওয়ার জের ধরে প্রতিবেশীর দায়ের কোপে  মৃত্যু হয়েছে এক যুবকের।

আজ মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে ভাতশালা এলাকার সাপমারী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সোহেল রানা (২৭) একই এলাকার বয়জুদ্দিনের ছেলে।

নিহতের জ্যাঠাতো ভাই শেখ ফরিদ বলেন , সোমবার বিকেলে তার ফুপাতো ভাই আজিজুলের একটি ছাগল তারই প্রতিবেশী জাহিদুলের একটি গাছ খেয়ে ফেলে। এ ঘটনায় আজিজুল ও জাহিদুলের পরিবারের লোকদের কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়।

এলাকার লোকজন বিষয়টি নিয়ে কথা বলার পর রাতে এ ব্যাপারে সুরাহা করে আমরা বাড়িতে চলে যাই। পরে আজ সকালে আজিজুল বাড়ির বাইরে গেলে জাহিদুলের লোকজন তাকে আবার আক্রমণ করে।

এ সময় সোহেল রানা ও আমি আজিজুলকে বাঁচাতে এগিয়ে গেলে জাহিদুলের দায়ের কোপে আমরা দুজনই আহত হই। স্থানীয়রা উদ্ধার করে আহতদের শেরপুর জেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা সোহেলকে মৃত ঘোষণা করেন।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ