রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

বৃক্ষ নিধনের প্রতিবাদে আলেমদের বৃক্ষরোপণ কর্মসূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শত্রুতা বসে সাভারে একটি আবাসিক ভবনের ছাদে থাকা বেশ কিছু গাছ রামদা’ দিয়ে কেটে ফেলেন একজন পাষণ্ড নারী। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে অল্প সময়ের মাঝেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় তোলেন পরিবেশপ্রেমীরা।

এরই প্রতিবাদে সাভারের ওলামায়ে কেরাম পালন করেছেন একটি ভিন্নধর্মী প্রতিবাদ সভা। মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জীর নেতৃত্বে ও মাওলানা সুফিয়ান ফারাবীর পরিচালনায় একদল ওলামায়ে কেরাম আজ আসরের নামাজের পর দুটি বৃক্ষরোপণ করেন সাভারের দারুল উলুম মাবিয়া মাদ্রাসা সংলগ্ন জামসিং সড়কটিতে। এরমধ্যে একটি আম গাছ অন্যটি কাঁঠাল গাছ। এ দু'টি বৃক্ষরোপণ করেন সাভারের শীর্ষ আলেমগণ।

এতে প্রধান অতিথির বক্তব্যে মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জী বলেন, পরিবেশ থেকে নানাভাবে আমরা উপকৃত হই। গাছ আমাদেরকে নানাভাবে উপকার করে। গাছ মানুষের বন্ধু। কিন্তু দুঃখজনক হলেও বিভিন্ন কারণ দর্শিয়ে দেশের প্রাকৃতিক সম্পদ নষ্ট করছে কিছু অসাধু মানুষ। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি আরো বলেন, সাভারের সিআরপি এলাকায় যে মহিলাটি বিদ্বেষের বহিঃপ্রকাশে হিংস্রভাবে গাছগুলো কেটেছে আমরা ওলামায়ে কেরাম তার সুষ্ঠু বিচার কামনা করি। এবং সাথে সাথে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সাধারণ মানুষের সচেতনতা কামনা করছি।

মনে রাখতে হবে পরিবেশ ও প্রকৃতি ধ্বংস করলে একটা সময় আমরাই হুমকির মুখে পড়ে যাব। সুতরাং সকলে ঐক্যবদ্ধভাবে পরিবেশ বাঁচাতে এগিয়ে আসতে হবে।

বৃ্ক্ষরোপণ কর্মসূচি শেষে সংক্ষিপ্ত দোয়া পরিচালনা করেন মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জী। এতে তিনি দেশের পরিবেশ রক্ষার জন্য আল্লাহর নিকট প্রার্থনা করেন। সুন্দরবনসহ দেশের বনাঞ্চলে যেন কোনরূপ ক্ষতিগ্রস্থ না হয় এর জন্য মহান সৃষ্টিকর্তার প্রতি মুনাজাত করেন।

এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মুফতি গাজী সিদ্দিকুর রহমান , মুফতি ইহসানুল হক, মুফতি আরিফুল ইসলাম, হাফেজ মাওলানা হাবিবুর রহমান, মুফতি ফরহাদ হাসান, মাওলানা দেলোয়ার হোসাইন, হাফেজ মনিরুল ইসলাম, মাওলানা কারী আব্দুর রহমান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ