রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’

সাভারে ছাদের গাছ কাটা সেই নারী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাভারে সিআরপি এলাকায় ছাদের গাছ কাটার অভিযোগে আটক করা হয়েছে খালেদা আক্তার লাকী (৩৯) নামের এক নারীকে।

আজ বুধবার সকালে সাভারের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএসএম সাঈদ।

তিনি বলেন, আমরা অভিযোগ পেয়েছি। সেই অভিযোগের ভিত্তিতেই তাকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি।

সাভারের সিআরপি রোডের এক ভিডিও সোশ্যাল সাইটে এল, তা দেখে আঁৎকে উঠেছেন সবাই! যে কোনো কারণেই হোক, এক মহিলা দা হাতে অন্য একজনের তৈরি করা ছাদবাগানের সব গাছ কেটে সাফ করে দিচ্ছেন!

গাছের মালিকের আকুতি, কান্না তাকে স্পর্শ করছে না। সঙ্গে আছে তার ছেলে আর গুণ্ডাপাণ্ডার দল! এই অমানুষিক ঘটনায় শিউরে উঠেছে সবাই!

সুমাইয়া হাবিব নামের ভুক্তভোগী ওই নারী ফেসুবকে নিজের গাছের ওপর এমন বর্বর আচরণের ভিডিও আর বিবরণ পোস্ট করেন। একপর্যায়ে তাকে দা দিয়ে আঘাত করতে উদ্যত হন সব গাছ কেটে ফেলা ওই নারী।  এদিকে মঙ্গলবার রাতে ওই নারীর ছেলে তার মাকে নির্দোষ দাবি করে ফেসবুক লাইভে বক্তব্য দেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ